Profile Photo

বিষণ্ন সুমনOffline

  • logolabbd
  • Profile picture of বিষণ্ন সুমন

    বিষণ্ন সুমন

    3 weeks, 3 days ago

    আকাশলীনা

    এক অক্টোপাস হাতে লিখে ফেলি আমার বাগান
    গল্প-কবিতায় সয়লাব ভূতের রোজ নামচা।
    কারো চোখের অভিশাপে পোড়ে শব্দলীলা
    ভয সব মরে হয় আকাশলীনা।

    বৃষ্টির দানা দেখেছ
    চোখ ছাপিয়ে নামে জলবসন্তের মালা গেঁথে।
    ভূতের গলায় বাজে অষ্টব্যাঞ্জনার সুর
    তাতে আকাশ নীল হয়
    বুকের ভেতর ফাঁকা হয়
    লেজ নাড়িয়ে আসে কষ্টের সরীসৃপ
    তোমার অনুভুতির শরীরে তুমি হয়ে যাও অন্য কেউ।

    আমার বলায় কি বা আসে যায়
    নীড় ভেঙ্গেছে সেই কবেই অবাধ্যের শকুন।
    তোমার আদিগন্ত শ্যাওলার রোদ জমিনে
    আমার অক্টোপাস হাতে নিড়োবে না আর
    অবাধ্য হাতের নীল সাদা বেগুনীর ফুল।
    অথচ তুমিই বল আমায় রাত দিন দুপুর
    তোমার আকাশলীনায় মজে যেতে।

    তারপরেও অবিশ্রান্ত সমুদ্রের মত বারবার খাবি খেয়ে
    তোমার অতল তটে ঢেলে দেই আমার কামনার নির্যাস।
    জলজ হাতে মুছে দেই অক্টোপাস থাবা।

    তুমি যদি শ্যাওলার মুখ সরিয়ে দেখ রোদ।
    তবে একবার কেবল মেঘ হও
    আকাশ নীলে আঁকো ভূতের সমন
    তবে জেনো আমার বাতাসেই কাঁপবে তুমি।
    জলবসন্ত সব মুঁছে যাবে অবলীলায়
    এক গাঁদা ওম দিয়ে ভেজাবো তোমায়
    আমার বাগান জুড়ে ছড়াবে তোমার ত্রস্ত হাত
    ভূতের রোজনামচায় তোমার কোমল হাতের বীনায়
    এক ও অদ্বিতীয় আমার আকাশলীনার গল্প।

    3
    1 Comment
আমি মানুষের ভীড়ে মানুষ খোঁজে ফিরি

বিষণ্ন সুমন

ডিজাইনার

স্কুল বয়েস থেকেই লিখালিখা করি। যদিও পড়ি তার আগে থেকেই। আমি বিশ্বাস করি, ভালো লিখতে হলে আগে ভালো পড়তে জানতে হবে। তাই এখন পর্যন্ত নিজেকে লেখক না ভেবে ভালো পাঠক হিসেবেই পরিচয় দিতে সাচ্ছন্দ্য বোধ করি। প্রথম প্রকাশিত বই সেই ১৯৯৬ সালের গ্রন্থমেলায় “কে বলে তুমি নেই” রোমান্টিক উপন্যাস এবং সম্পূর্ণ মৌলিক ওয়েস্টার্ণ “লোন রাইডার”। পরবর্তীতে ২০১২ সালের বই মেলায় অন্যপ্রকাশ থেকে প্রকাশিত গল্প সংকলন। মাঝে banglanews24.com এর সাহিত্যপাতায় নিয়োমিত লিখেছি। আসলে আমি লেখায় কখনোই অনর্গল নই। মাঝেমাঝেই বন্ধাত্ব্য এসে আমায় থামিয়ে রাখে। একটা শব্দও লিখতে পারিনা। তখন আমার পুরনো লিখাগুলো নিজেই পাঠক হয়ে পড়ি আর ভাবি, এ গুলো কি সত্যিই আমি লিখেছিলাম(?)। এই ৫৪ বছর বয়সে এসেও এই একটাই প্রশ্ন নিজেকে করে যাচ্ছি প্রতিনিয়ত।

Skip to toolbar