-
কৈফিয়ত
আমি বুঝতে পারিনা
তোমার কিসের এত অহংকার।
শালিনতার আবরণটুকু সরিয়ে নিলে
তুমি তো বিধাতার আর সব সৃষ্টির মতই সাধারণ।
তারপরেও মুগ্ধ ক্ষুধিত দৃষ্টিগুলো
তোমায় যে কেন ঘিরে থাকে
আমি সত্যিই জানিনা।তোমার নিরাভরন দেহে আকর্ষণ থাকতে পারে
কিন্তু তাতে ভালবাসা জাগে না।
তোমার নারীত্বে আনন্দ আছে
কিন্তু সততা নেই।জানি তোমার সানি্নধ্যে আসতে নেই।
তার চেয়ে কোনো নষ্টা মেয়েকে কাছে টানবো
সেও ভালো।কেননা ওকে কাছে পেতে চাইলে
আমাকে মূল্য দিতে হবে।
অথচ তোমাকে পাবার জন্য
আমার তেমন কিছুই হারাতে হবে না।বোধকরি সে কারণেই তুমি আমার কাছে মূল্যহীন।
যেমনটি মূল্যবান নিষিদ্ধ পথের ঐ মেয়েটি।2 Comments
আমি মানুষের ভীড়ে মানুষ খোঁজে ফিরি

বিষণ্ন সুমন
ডিজাইনার
স্কুল বয়েস থেকেই লিখালিখা করি। যদিও পড়ি তার আগে থেকেই। আমি বিশ্বাস করি, ভালো লিখতে হলে আগে ভালো পড়তে জানতে হবে। তাই এখন পর্যন্ত নিজেকে লেখক না ভেবে ভালো পাঠক হিসেবেই পরিচয় দিতে সাচ্ছন্দ্য বোধ করি। প্রথম প্রকাশিত বই সেই ১৯৯৬ সালের গ্রন্থমেলায় “কে বলে তুমি নেই” রোমান্টিক উপন্যাস এবং সম্পূর্ণ মৌলিক ওয়েস্টার্ণ “লোন রাইডার”। পরবর্তীতে ২০১২ সালের বই মেলায় অন্যপ্রকাশ থেকে প্রকাশিত গল্প সংকলন। মাঝে banglanews24.com এর সাহিত্যপাতায় নিয়োমিত লিখেছি। আসলে আমি লেখায় কখনোই অনর্গল নই। মাঝেমাঝেই বন্ধাত্ব্য এসে আমায় থামিয়ে রাখে। একটা শব্দও লিখতে পারিনা। তখন আমার পুরনো লিখাগুলো নিজেই পাঠক হয়ে পড়ি আর ভাবি, এ গুলো কি সত্যিই আমি লিখেছিলাম(?)। এই ৫৪ বছর বয়সে এসেও এই একটাই প্রশ্ন নিজেকে করে যাচ্ছি প্রতিনিয়ত।
Friends
নোমান খালভী
@nomankhalovi
ফারহান সাদিক (সংগ্রাম)
@fs-hasan-mohammad
শোয়েব হাসান
@shoaibhasan
MD AMIRUL ISLAM
@mdamirulislam
মোঃ মেহেদী হাসান মুন্না
@mehedihasanmunna
Shah Fakhrul Islam
@shahfakhrulislam
1 Sen
@1sen
Imamul Islam
@imamul-islam
শায়লা এ্যামিন
@shaylaaemin945gmail-com


হ্যাঁ,,, ভালো