-
কে বলে তুমি নেই
কোন স্তব্ধ বিকেলে
জানালার পাশে দাঁড়িয়ে আমি।সদ্য ফোঁটা গোলাপের বুকে
সেই কখন থেকে
চুমুকে চুমুকে নিংড়ে নিচ্ছে
সবটুকু মৌ
কোন সে অলী।কে বলে তুমি নেই।
আমার ভাবনা বিলাসে
ছবি হয়ে আছো তুমি।
জড়িয়ে আছো হৃদয় জুড়ে
তোমার সবটুকু স্মৃতি হয়ে।
আমার খেয়ালের পৃথিবীতে
কেবলি তোমারী পদধ্বনি শুনি।তোমার বুকের উত্তাপে
চোখের জল শুকিয়েছে
সেই কবে।
এখন আমি চাইলেও আর
তোমার বুকের ডগায়
শিশির আঁকতে পারব না।তোমার প্রেমের খড়দাহে
আমার হৃদয় জমীন
উর্বরতা হারিয়েছে অনেক আগেই।
এ হৃদয়ে এখন
মরুভূমির হাহাকার।
আমার বুকের ভূমিতে
এখন আর
নতুন ভালবাসার কুড়ি জাগে না।
যেখানে তোমার ভালবাসা ছিল
আজো আছ তুমি
প্রেমের শীতল ছায়ায়।
শুষ্ক কন্দের ন্যায়
‘আমার হারানো ভালবাসা’
সেখানেই মুখ লুকিয়ে আছে।মৌ টুকু তুলে নিয়ে
মৌ-লিপ্সু অলী
এই মাত্র ওড়ে গেল।
পুষ্পের আধার এখন শুন্য।
অলী আর আসবে না।
পুষ্পের গোলাপ রাঙ্গা বুকে
অলীর পদচিহ্ন
স্মৃতি হয়ে আছে।আমি অপেক্ষায় আছি।
এমনি করে
যুগ-যুগান্তরের আবাহনে
রব দাঁড়িয়ে
তোমার প্রতিক্ষায়।
“তুমি আসবে না”
শুধু এ সত্যটুকু জানি বলে।2 Comments
আমি মানুষের ভীড়ে মানুষ খোঁজে ফিরি

বিষণ্ন সুমন
ডিজাইনার
স্কুল বয়েস থেকেই লিখালিখা করি। যদিও পড়ি তার আগে থেকেই। আমি বিশ্বাস করি, ভালো লিখতে হলে আগে ভালো পড়তে জানতে হবে। তাই এখন পর্যন্ত নিজেকে লেখক না ভেবে ভালো পাঠক হিসেবেই পরিচয় দিতে সাচ্ছন্দ্য বোধ করি। প্রথম প্রকাশিত বই সেই ১৯৯৬ সালের গ্রন্থমেলায় “কে বলে তুমি নেই” রোমান্টিক উপন্যাস এবং সম্পূর্ণ মৌলিক ওয়েস্টার্ণ “লোন রাইডার”। পরবর্তীতে ২০১২ সালের বই মেলায় অন্যপ্রকাশ থেকে প্রকাশিত গল্প সংকলন। মাঝে banglanews24.com এর সাহিত্যপাতায় নিয়োমিত লিখেছি। আসলে আমি লেখায় কখনোই অনর্গল নই। মাঝেমাঝেই বন্ধাত্ব্য এসে আমায় থামিয়ে রাখে। একটা শব্দও লিখতে পারিনা। তখন আমার পুরনো লিখাগুলো নিজেই পাঠক হয়ে পড়ি আর ভাবি, এ গুলো কি সত্যিই আমি লিখেছিলাম(?)। এই ৫৪ বছর বয়সে এসেও এই একটাই প্রশ্ন নিজেকে করে যাচ্ছি প্রতিনিয়ত।
Friends
মোঃ মেহেদী হাসান মুন্না
@mehedihasanmunna
Shah Fakhrul Islam
@shahfakhrulislam
1 Sen
@1sen
Imamul Islam
@imamul-islam
শায়লা এ্যামিন
@shaylaaemin945gmail-com
saad bin
@saadbin
atif ac
@atifac
আব্দুল্লাহ আল আমিন
@abdullahalamin
Tanvir Ahamed
@tanvirahamed

sundor