Profile Photo

M. Kamrul IslamOffline

  • M.-Kamrul-Islam
  • Profile picture of M. Kamrul Islam

    M. Kamrul Islam

    2 years, 4 months ago

    কবির প্রেম
    কামরুল ইসলাম

    মন মাঝারে কোন জনা,
    কাহার সনে বনিবনা,
    কাহার মনে আনাগোনা,
    কেমন তাহার ছবিখানা?
    আমজনতার মনের কোনে,
    প্রশ্ন কত গুঞ্জরনে!
    কিবা কথা তাহার সনে,
    বলিবেন কবি কোন ক্ষণে?

    কবি বলেন- ওহে মনা!
    কবিতা মোর আপনজনা।
    কবিতায় মোর হৃদয় হাসে,
    জলের বানে নয়ন ভাসে।
    কবিতায় করি শব্দের চাষ
    আমার মনে কবিতার বাস।
    কবিতার প্রেমে মগ্ন কবি,
    কবিতাই তার মুখচ্ছবি!

    7
    4 Comments
Skip to toolbar