-
তোমারই দিদার
✍️ অপরাধী মাজেদতোমার মিলাদ পেয়ে, তোমারি উম্মত
মাতিয়া উল্লাসে হয়েছে মশগুল,
আঁধার করে দূর, আরবের মক্কায়
ফুটেছে এ কেমন ফুল!
যাহার খুশবুতে আমি অধম
হয়েছি ব্যাকুল,
দিদারে তোমার পূর্ণ করো মোর
মনোবাসনা, হে প্রিয় মোর রাসুল।
আমি অধম, পাপী-তাপী,
ক্ষমা করে মোরে নাও না কোলে,
দূর করো মোর যত পাপ,
তোমারই ছোঁয়ায় দূর হয় আঁধার,
দূর করো যত অভিশাপ।
পায় যদি কভু তোমারই দিদার,
জান্নাত আমার কী-বা দরকার!3 Comments
Friends
Tanjina Talukder
@tanjinatalukder
Mst. Hena Parvin
@mst-henaparvin
MA Rashid
@marashid
Shamim Hossain
@shamimhossain
মোঃ আব্দুল আজিজ রাকীব
@abdulazizcox503gmail-com
Sumaiya Khatun
@sumaiyakhatun
Rokeya Khanam
@rokeyakhanam
Mirza A.parvez
@mirzaa-parvez
st. martin
@st-martin

আপনার লেখা এই কবিতাটি পড়ে খুব প্রশান্তি পেলাম, সত্যিই অসাধারণ অনুভূতি কাজ করছে।