-
শঙ্খ ঘোষ বিদায় তবে
কবি বংশের অগ্রজ মানুষেরা ক্রমশ বিলীন হয়ে যাচ্ছেন আজ শঙ্খ ঘোষ নিভে গেলেন বারো ভুতে মিশে গেলেন ,বিশ্বাসী হলে বলতে পারতাম শান্তিতে বিশ্রাম নিন ওপারে দেখা হবে – আপনি হিন্দু নরকে আর আমি মুসলিম নরক থেকে রোজ বিকেলে আপনার কবিতা শুনতে যাবো ।
কিন্তু মোমবাতি ফুরিয়ে যাবার আগে যে রোশনাই গুলো জ্বালিয়ে দিয়ে যায় ,আরো বহুদিন সে আলো তে পথ হাঁটা যাবে ; মোমবাতি শরীর নিঃশেষ হয়ে যাক না , এমনিতেই কবি দের পৃথিবীটা বড় বেশি কষ্টের ,মরে যাওয়াতেই যা একটু সুখ !
শঙ্খ ঘোষ আপনার মোমবাতি শরীর টাকে বিদায় ; আপনার কবিতারা এখনো জ্বলবে নক্ষত্রের মত ,এখনো অনেকটা পথ জুড়ে !
7 Comments-
ওহ আমি খুবই দুঃখিত এ কয়দিন তুলট এ ঢুকতে ভুলে গিয়েছিলাম ,দু একবার হয়তো ঢুকেছি কিন্তু নোটিফিকেশন দেখিনি , এ কয়দিন শঙ্খ ঘোষ কে আবারো পড়লাম , এমনই হয় শারীরিক শঙ্খ ঘোষ কে আমি চিনি না ,তাই তাঁর কবিতা পড়ে আবারো তাঁর বেঁচে থাকা কে উপভোগ করলাম ,শরীর বড় তুচ্ছ জিনিষ অল্প দিনেই নষ্ট হয়ে যায় বেঁচে থাকে মানুষের কাজ আর চিন্তা । তুলট ধন্যবাদ ,ধন্যবাদ এই প্লাটফর্মের সকল কে ।
Friends
Drako Shajib
@drako
অনুভূতির ডাইরি
@onuvutir-dairi
Hussain Entazie
@hussainentazie
মেহেদী হাসান আইয়ুশ
@kobimahadihasanaayush
মোহাম্মদ মোজাম্মেল জাহিদ সিকদার
@mojammelzahid
naznin shamim
@nazninshamim
Ashik Mokami
@ashikmokami
মোঃ মহিবুল ইসলাম
@md-mahibulislam
দেবাঞ্জলি সেন
@sendev


কবিদের মনে অনাবিল সুখও রয়েছে। ভাল থাকুন কবি। আরো সুন্দর সুন্দর লেখা উপহার দিন।