Profile Photo

মামুনর রশীদ রাজুOffline

  • mamunorrashidrazzu
  • ট্রেন নিষ্পাপ?
    ~~~~~~~~
    লোহার বুকের গহীন খাঁজে
    কীসের অত ক্ষোভ?
    ট্রেনের মগজে লুকিয়ে কি থাকে
    রক্ত চোষার লোভ?
    কালো চাকার ওই তাণ্ডব নাচে
    লাইন ভিজে যায় শোকে,
    অসংখ্য প্রাণ গুঁড়িয়ে দিয়ে সে
    কী আনন্দ দেখে চোখে!
    হুইসেল যেন পৈশাচিক এক
    ভয়ঙ্কর উল্লাস,
    গতির মোহে অন্ধ ধাতুর
    প্রাণহীন এক শ্বাস।
    নাকি ওটা কোনো নেশা নয় তার—
    কেবলই এক ভুল?
    কিসের মাসুল গুনে
    ঝরে যায় কত ফুল?
    নাকি
    ট্রেন নিষ্পাপ,
    লাইন ধইরা হাঁটতে ভালোবাসে।
    আমরাই মাঝখান থিকা
    মগজ আর নেশা আবিষ্কার কইরা
    কবিতা বানাই।
    মানুষ কেন যে লোহার ওপর শুইয়া থাকে?
    ২৬ জুলাই ২০২৬

    4
    5 Comments
    • মামুনর রশীদ রাজু, আপনার লেখাটিতে ‘হুইসেল যেন পৈশাচিক এক ভয়ঙ্কর উল্লাস’—এই অংশটুকু পড়ে শিহরিত হয়েছি এবং নির্লিপ্ত লোহার কাঠামোর মাঝে মানুষের অনুভূতির এমন গভীর ব্যবচ্ছেদ সত্যিই অসাধারণ, তাই আপনি এভাবেই নতুন নতুন ভাবনা নিয়ে লিখে যান।

    • ব্যঙ্গের আড়ালে এক ভয়াবহ সামাজিক বাস্তবতা তুলে ধরেছেন

    • মামুনর রশীদ রাজু, আপনার কবিতার ‘গতির মোহে অন্ধ ধাতুর প্রাণহীন এক শ্বাস’ লাইনটি সত্যিই অনেক গভীর এবং দারুণ লেগেছে। আপনি সময় পেলে অন্যদের লেখাতেও লাইক-কমেন্ট করে আমাদের এই গ্রুপটাকে আরেকটু সরগরম রাখার চেষ্টা করবেন।

    • কিসের মাসুল গুনে ঝরে যায় কত ফুল লাইনটির ভেতর এক ভয়াবহ কস্ট লুকিয়ে আছে ।

    • মনের মত একটা কবিতা!

Skip to toolbar