-
কবিতা: এই তুমিই কি সেই তুমি?
-এই তুমিই কি সেই তুমি?
–না!
-তাহলে এইটা কোন তুমি?
–হারানো তুমি! কিছুটা পরিচিত, বাকিটা অপরিচিত!
-হারিয়ে যাওয়ার পরে অবিশিষ্ট থাকা কিছুটা?
–হ্যাঁ, ঠিক তাই।-সেদিন হারিয়ে গেলে কেন?
–হারাতে বাধ্য হয়েছিলাম!
-ফিরবে না আর?
–তা আর সম্ভব নয়। প্রচন্ড শক্ত বাঁধনে আটকা পড়েছি। ছেঁড়ার উপায় নেই।
-তুমি কি সত্যিই আর তুমি নেই?
–আমিই সেই তুমি, কিন্তু তোমার তুমি নই! হয়তো ছিলাম।-তুমি এখনও তো আমার কাছে সেই তুমি। যদিও হারানো, তবু তোমাকে কোথাও কোথাও হঠাৎই পেয়ে যাই।
–তবে তুমিই বলো, আমি কে?
-তুমি তুমিই। যে আমার তুমি ছিলে।
–বেলা পড়ে এলো। তুমি ভালো থেকো।
-বেলা শেষে আর ফিরবে না?
–তা আর সম্ভব না, চলি।মেহেদী মারুফ
✍🏻 ডিসেম্বর ২৮, ২০২৫8 Comments-
-
“আমিই সেই তুমি, কিন্তু তোমার তুমি নই!”—এই লাইনটা পড়ে বেশ অদ্ভুত এক মায়া অনুভব করলাম। আপনাদের এই অদ্ভুত কথোপকথনটা শেষ পর্যন্ত কি কোনো অমীমাংসিত সত্যের দিকেই ইঙ্গিত করে?
-
-

মেহেদী মারুফ
Friends
Tafsan jamil Sifan
@tafsanjamilsifan
হৃদয় মাহমুদ
@mdhridoymahamud
খালেদা আক্তার
@khaledaakhter
Syed Farah
@syedfarah
নাদিরা মোস্তারী শিখা
@nadiramostarishikha
Md Ramjan Ali
@mdramjanali
তুবা
@zariyaat
Dibyendu Sarkar
@dibyendusarkar
Sharif Uddin Jumman
@sharifuddinjumman



হারিয়ে গেলেও কিছু মানুষ বদলে যায় না, শুধু আমাদের জীবনে তাদের ঠিকানাটি আর থাকে না……🖤🖤