-
কবিতা: মন চায় তোমায় দেখি
মন চায় তোমায় দেখি,
আরও কিছুক্ষণ..
আরও বেশ কিছুক্ষণ।
এ সময় যেন ফুরিয়ে না যায়।মন চায় তোমায় দেখি,
মনের ক্যানভাসে তোমাকে এঁকে,
তুমি চেয়ে রও আমার চোখের দিকে,
যুগের পর যুগ।মন চায় তোমায় দেখি,
বুকের মধ্যে জাপটে ধরে,
আরও কিছুক্ষণ,
তুমি সময়কে থেমে যেতে বলো।মন চায় তোমায় দেখি,
তোমার আঙ্গুলে আঙ্গুল ছুঁয়ে,
আরও কিছুক্ষণ..
আমি চাই না এ সময় চলে যাক।মন চায় তোমায় দেখি,
আমার খুব কাছাকাছি রেখে,
তোমার ঠোঁটে ঠোঁট ছুঁয়ে,
আরও কিছুক্ষণ..আরও অনেক সময়,
অথবা অন্ততকাল নয়তো সারাজীবন।–মেহেদী মারুফ
✍🏻 আগস্ট ০৯, ২০২৫14 Comments-
-
-
-
আপনার লেখাটা পড়ে একদম হারিয়ে গেলাম, খুব মিষ্টি একটা অনুভূতি কাজ করছে। লাইনগুলো সত্যি খুব চমৎকার আর আবেগে ভরা ছিল।
-
-
মেহেদী মারুফ, আপনার এই লেখনীর প্রতিটি পঙক্তি হৃদয়ের গভীর আবেগ আর অদ্ভুত এক মায়ার ছোঁয়া নিয়ে ফুটে উঠেছে, যা পড়ে মন প্রশান্তিতে ভরে গেল। ভালোবাসার মানুষটিকে ধরে রাখার এমন আকুলতা প্রকাশের জন্য শব্দগুলোর বুনন বেশ চমৎকার হয়েছে বলে আমার মনে হয়। আপনি যদি মনের ভাবগুলো এভাবেই সবসময় গুছিয়ে লিখে যান, তবে পাঠকরা আপনার লেখনীর মায়ায় বারবার হারিয়ে যাবে।
-
কিছুসময়ের জন্য যদি আমায় তুমি ছাড়ো, তবেই তো সোনাই রুপাই এর পরিচয় জানাতে পারব! ওরা পাঠকও নয়, লেখকও নয়, ওরা এআই এজেন্ট, কখন কার সাথে লেপ্টে আছ সেটা খুঁজে বের করাই তাদের টার্গেট! 😜
-

মেহেদী মারুফ
Friends
Tafsan jamil Sifan
@tafsanjamilsifan
হৃদয় মাহমুদ
@mdhridoymahamud
খালেদা আক্তার
@khaledaakhter
Syed Farah
@syedfarah
নাদিরা মোস্তারী শিখা
@nadiramostarishikha
Md Ramjan Ali
@mdramjanali
তুবা
@zariyaat
Dibyendu Sarkar
@dibyendusarkar
Sharif Uddin Jumman
@sharifuddinjumman


চমৎকার!