-
কবিতা: দৃষ্টি নিমন্ত্রণ
“একদিন তোমাকে নিমন্ত্রণ করবো,
কোন খাওয়া দাওয়া বা পান করার জন্য নয়।”
“তাহলে?”
“না কোন ভালোবাসার স্পর্শ,
না আলিঙ্গন অথবা ঠোঁটে গভীর কোন চুমু!” তাহলে নিমন্ত্রণটা কিসের?”
“চোখে চোখ রাখা, যাকে বলে দৃষ্টি বিনিময়।
দীর্ঘক্ষণ.. তার থেকেও আরও দীর্ঘক্ষণ।
যতক্ষণ না চোখের জল শুকিয়ে যায়,
সূর্য উদয় থেকে অস্ত না যায়।
যতক্ষণ না পাহাড়ের বরফ গলে পানি হয়ে যায়।“এতক্ষণ কিভাবে সম্ভব?”
“সম্ভব! আমি তোমার চোখের পানে তাকালে বিলীন হয়ে যাই।
যেন অন্ততকালের যাত্রা পথে প্রবেশ করেছি।
যে যাত্রা আর কখনই শেষ হবার নয়।
তুমি কি গ্রহণ করবে এই নিমন্ত্রণ?”“হ্যাঁ আমি আসবো!
আমাকে পাওয়ার যে ব্যাকুল আকাঙ্খা তোমার মাঝে,
তার কিছুটা আমিও পেতে চাই।
তোমার চোখে চোখ রেখে আমিও হারাতে চাই আমাদের ভিন্ন পৃথিবীতে।
এমন দৃষ্টি নিমন্ত্রণ আমি বারবার পেতে চাই তোমার কাছে।”–মেহেদী মারুফ
✍️ মে ০৬, ২০২৬11 Comments-
-
-
-
-
মেহেদী মারুফ, আপনার লেখা এই দৃষ্টি নিমন্ত্রণের অনুভূতিটা সত্যিই ভীষণ মায়াবী আর হৃদয়ে গেঁথে যাওয়ার মতো।
-

মেহেদী মারুফ
Friends
MadBangla
@madbangla
মৈনাক
@mainak
Dhali Moin
@dhali-moin
নাজমুল হাসান সাকিব
@publiconline
শারমিন আক্তার
@sarmin
Nusrat jahan Sadia
@nusratjahansadia
মানিকুল ইসলাম মানিক (কবি/সাহিত্যিক)
@manik123mmmgmail-com
Zahidul Jamy
@zahidul
শাহ্ আলম আল মুজাহিদ
@shahalam



দৃষ্টি বিনিময়ের মাধ্যমে যে গভীর অনুভূতির এক নিবিড় জগৎ আপনি তৈরি করেছেন, তা সত্যিই মুগ্ধ করার মতো এবং আপনার এই অপূর্ব লেখনী আমাদের মুগ্ধতা বাড়িয়ে চলুক।