Profile Photo

Masfi KOffline

  • Masfi-Mohammad
  • Profile picture of Masfi K

    Masfi K

    • 3 months, 1 week ago

    মেঘের মতো
    কলমে – মাশফি
    ____________________________________________
    বৃষ্টি নেমেছে শহরে,
    ঠিক তোমার চুলের মতো এলোমেলো—
    খোঁপা খুলে তোমার পিঠের উপর আছড়ে পড়া চুলের মতো, এক তুমুল শ্রাবণ।
    নিয়ন আলোর নিচে ভিজে যাচ্ছে পিচঢালা রাস্তা,
    বাসের জানালা, বিজ্ঞাপনের মুখ—
    তোমার গন্ধ লেগে আছে এই শহরের ধুলোবালিতে,
    যেন কোনো এক ধানসিঁড়ি নদী হারিয়ে গেছে কংক্রিটের বুকে।
    আমি হেঁটে হেঁটে ভিজে যাই, তোমার স্মৃতির মতো অবিরাম—
    জানালার কাচে জমে থাকা বৃষ্টির ফোঁটায় ফোঁটায়,
    তোমার মুখ ভাসে,
    তারপর ভেঙে যায় তোমার আঁচলের মতো উড়ন্ত,
    এক অনিশ্চিত ঢেউয়ের দীর্ঘশ্বাসে।
    শহরের নর্দমায় বয়ে যায় সমস্ত অক্ষরের প্রেম—
    তবু কোথাও এক বিন্দু জল থেকে যায়,
    তোমার চোখের কোণে জমে থাকা মেঘের মতো।

    3
    7 Comments

Masfi

Skip to toolbar