Profile Photo

MD. Abid TalukderOffline

  • Md.-Abid-Talukder
  • Profile picture of MD. Abid Talukder

    আমি যদি চাঁদ হতাম। কিংবা সূর্য!
    নাহ এসব কল্পনা করতেও কষ্ট লাগে। একবার নিজেকে চাঁদের জায়গায় দেখলে বড্ড কষ্ট অনুভূত হয়।
    চাঁদ কি একা? সত্যিই একা?
    শতাব্দীর পর শতাব্দীর ক্রমধারা পেরিয়ে একইভাবে সে দায়িত্ব পালন করে আসছে এই চাঁদ, সূর্য। ভবিষ্যতে ও যাবে। কিন্তু এর কি শেষ নেই!
    যদিও আমি মহান নই। তদুপরি জানি যে মহান হওয়ার যন্ত্রণা অনেক!
    যাইহোক, পুরনো কথায় ফিরে আসি। সবসময়, সর্বদা নিজেকে বড় একা মনে হচ্ছে ইদানিং। বড় কষ্ট অনুভব করি তখন। কষ্টে বুক ফেটে চৌচির অবস্থা!
    এতো মানুষের ভিড়ে কেন যে এতো অসহায় লাগে, কেন!!!
    বাবার ইচ্ছে বড় হয়ে প্রতিষ্ঠা পাওয়া। বাবার ইচ্ছের সাথে মা’র ইচ্ছে মিলেমিশে একাকার জানি।
    জানি বাবা-মার স্বপ্ন পূরণ করতে হবে। সমাজে প্রতিষ্ঠা পেতে হবে। সেই জন্যই লড়ে যাচ্ছি জীবনের সাথে পাল্লা দিয়ে।
    আমার কোন ইচ্ছে নেই। আমি একা আছি। নিঃসঙ্গ মানুষের ইচ্ছে থাকতে নেই!!! 🙃🙃

    14
    6 Comments
Skip to toolbar