-
বিষণ্ণ প্রহরীর একাকী রাত্রি
পিতার পৃষ্ঠদেশে স্খলিত অঙ্গার,
মায়ের চোখে ঘৃণার আরতি।
বোনের চোখে রক্তাভ অশ্রু।
সহস্র সূর্যের নিচে,
কতোকাল পেরুলো, কতো দিন রাতে ভোর হোল।
দূর আকাশে বলাকার আর্তনাদ।
চারিদিকে পৈশাচিক আত্বহুতি।
ক্রমশ আমরা এগিয়ে যাই প্রলয়ের দিকে, প্লাবনের দিকে।
নুহের নৌকা ভাসে।
অথৈ সাগর পাণে।
আমরা সকাতরে অপেক্ষা করি প্রলয়ের জন্য, প্লাবনের জন্য।
শাদা পর্দার পেছনে,
কতো কালো মানুষের শবদেহ।
রক্তের হোলি খেলায়,
বিপন্ন মানব অবাক ভাসে।
অন্ধকারে এক গ্লাস বিষ পানে,
একাকী রাতে বিষণ্ণ প্রহরী জেগে থাকে।
Friends
Nusrat jahan
@shuha
রওনক নাহার "রুনু"
@rodela-dupor
Rupantor Roy
@rupantorroy
কোহিনুর বেগম
@kohinoorbegum
Abdullah Al Ahad
@abdullahalahad
মুনতাছির আহমেদ
@moontasirahmed
Kazi Adam
@kaziadam
অসীম রহমান
@ashim_rahman
M. Kamrul Islam
@m-kamrul-islam
