Profile Photo

Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]Offline

  • Md-Zaker-Hayat-Khan
  • নির্জন নিঃসঙ্গতা

    নির্জন নিঃসঙ্গতা, প্রেম ভেবে তোমাকে আঁকড়ে ধরি,
    তোমাকে আদর করি।
    বলি, এই তোমার উৎস,
    এখানে উজান,
    তারপর ভাটি পেরিয়ে আরো এগিয়ে যাই আগ্রহী স্পর্শে,
    বিশুদ্ধ মোহনায় মিলিত হই।
    নিঃসঙ্গতা, বন্ধুত্ব ভেবে তোমাকে জড়িয়ে ধরি,
    একান্ত বিকেলে প্রাত্যহিক আলোচনায়।
    বলি, এই আমার হৃদয়
    এখানে বিশ্বাস
    তারপর বেদনার ক্ষত পেরিয়ে ছুটে যাই গতিজড়তায়,
    উজ্জ্বল স্বপ্নে আলোকিত হই।
    নিঃসঙ্গতা, ঈশ্বর ভেবে তোমার প্রার্থনা করি,
    অনেকটা পথ ভেঙে একাকী ঘরে।
    বলি, এই আমার কাম,
    এখানে ক্ষোভ,
    তারপর পাপের অনল পেরিয়ে ভেসে যাই শিমুল তুলোর মতো,
    আশার আকাঙ্খায় আলোড়িত হই।

    নিঃসঙ্গতা- তুমি প্রেম
    তুমি বন্ধু
    তুমি ঈশ্বর
    তবু কেনো- আমি একা?

    3
    2 Comments
Skip to toolbar