Profile Photo

Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]Offline

  • Md-Zaker-Hayat-Khan
  • জটিল দেবীর জটিল ধাঁধা

    দরোজার ও পাশে কে?
    তুমি নাকি আমি?
    কোন এক অপূর্ব দেবী একটি চিরকুট পাঠাবে,
    প্রতীক্ষায় বসে থাকি।
    জটিল দেবীর জটিল ধাঁধা।
    স্বচ্ছ জলে কাঁচের দেয়ালে ডুব সাতার কাটি।
    প্রভু আমার হিসাব মেলে না।
    দরোজার ও পাশে কে?
    তুমি নাকি আমি?
    বাঁশি কে বাজায় বংশী বাদক নাকি বাঁশি নিজেই বাজে?
    বোকা বালক জানে না কতোটা পথ পাড়ি দিলে
    খুঁজে পাবে আঁধারের অপ্সরী।
    স্বচ্ছ জলে কাঁচের পারদে ডুব সাতার কাটি।
    পথে পথে খুঁজে ফিরি প্রিয় মুখ।
    জটিল দেবীর জটিল ধাঁধা।
    সরল অঙ্কের গরল আঁধার।

    2
    2 Comments
Skip to toolbar