Profile Photo

Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]Offline

  • Md-Zaker-Hayat-Khan
  • সত্য বচন
    একটি গ্রাম্য কিশোরী,
    রাস্তার ডাস্টবিনে মরে পরে থাকা একটি কাকের মাংস খাচ্ছে।
    ওরা গলায় বেড়ি,
    পায়ে ছিন্ন শিকল। হয়তো বা নিজের সম্ভ্রম হারিয়েছে।
    একজন কণ্ঠ শিল্পী,
    যার কণ্ঠে ফুলের মতো ফুটে উঠতো মন মুগ্ধকর সঙ্গীত।
    ওরা তার কণ্ঠনালী খুবলে খুবলে খেয়েছে।
    এক উর্বশী খুব বিশ্বাসে একজনকে মন দিয়েছিলো।
    তার মদ্যপ স্বামীটি তাকে পরিত্যাগ করে তবু তার সাথে প্রতারনা করেছে।
    সে আজ রঙ্গিন পোশাকের শাদা কালো মানুষ।
    আমি ভুলতে পারি না।
    ধর্মের দোহাই দিয়ে ওরা বন্দী করেছে তাদের ।
    যেন তারা একেকজন বাজারের সস্তা সাবানের মতন।
    মোড়কের অন্তরালে প্রিয় ফুলের ঘ্রাণ।
    আমি রাস্তার একটা কোণায় বসে থাকি।
    তিন রাত আগের মৃত বৃদ্ধার লাশ জড়িয়ে ধরি।
    আমি একজন পলাতক আসামী।
    সত্য বচনের জন্য আমি আজ এ শহরের এক নামহীন আগুন্তুক।
    আমি এক দাগী আসামী।
    সত্য বচনের জন্য আমি আজ এ শহরের এক নামহীন আগুন্তুক।
    আমি কিছুই ভুলতে পারি না।
    আমি ভুলতে চাই না।

    3
    1 Comment
Skip to toolbar