Profile Photo

Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]Offline

  • Md-Zaker-Hayat-Khan
  • নারী তুমি রক্ত জবার ফুল

    নারী তুমি রক্ত জবার ফুল।
    নারী তুমি অবুঝ নদীর কূল।
    দোষটা শুধু তোমার হল।
    ওরা খুব খিস্তি করে নিজের নেশায় মত্ত হল।
    তোমার পছন্দের ছেলেটি তোমাকে ব্যবহার করে,
    আরেক নারীর আঁচল ছুলো।
    দোষটা শুধু তোমার হল।
    নারী তুমি রক্ত জবার ফুল।
    নারী তুমি অবুঝ নদীর কূল।
    ও পাড়ার কোমল কিশোরী একাই কেমন কষ্ট পেলো।
    ওরা শুধু খিস্তি করে লোক দেখানো প্রার্থনায় মগ্ন হল।
    কিছু মানুষ কষ্ট করে একটা বিড়াল খুঁজতে গেলো।
    দোষটা শুধু তোমার হল।
    তুমি যখন হলে বিচ্ছেদি,
    দোষটা শুধু তোমার হল।
    দোষটা শুধু তোমার হল।
    নারী তুমি রক্ত জবার ফুল।
    নারী তুমি অবুঝ নদীর কূল।

Skip to toolbar