Profile Photo

Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]Offline

  • Md-Zaker-Hayat-Khan
  • শিরায় শিরায় বিষের জ্বালা

    ধমনীর শাখা প্রশাখায় লোহিত রক্তের শানিত স্রোত।
    শিরায় শিরায় বিষের জ্বালা।
    করোটির গোপন গভীরে বুলেটের ইস্পাতের ঘ্রাণ।
    ওরা কেড়ে নিয়েছে সবচেয়ে সুন্দর গোলাপ।
    আমি একাকী কাচঘরে বসে ভাবি, শুধু ভাবি।
    ওরা গোপনে চুক্তি করে।
    মৃত লাশ রাস্তার ডাস্টবিনে পচে পরে থাকে,
    কোন ভুল না করে আমি পলাতক।
    ওরা আমায় খুঁজতে আসে।
    আমি হাসি।
    ওরা গোপনে চুক্তি করে।
    ধর্মের নামে অধর্মের পুজারী।
    মৃত লাশ রাস্তার ডাস্টবিনে পচে পরে থাকে।
    ধমনীর শাখা প্রশাখায় লোহিত রক্তের শানিত স্রোত।
    শিরায় শিরায় বিষের জ্বালা।
    করোটির গোপন গভীরে বুলেটের ইস্পাতের ঘ্রাণ।

Skip to toolbar