Profile Photo

Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]Offline

  • Md-Zaker-Hayat-Khan
  • রোদেলা বিকেলে অনন্ত যাত্রায়

    একটি রোদেলা বিকেলে
    আলোহীন সাইকেল ক্লান্তির ধুলো গায়ে মেখে মেখে,
    একা পথ খোঁজে।
    সন্ধ্যা নেমে এলে পর
    ফুটপাতে জমে থাকাসাইরেনে জ্বলে ওঠে লালবাতি, ঝিকমিকি।
    আলো জ্বলে বিষাদী প্রহরের বাতিঘরে।
    ছন্নছাড়ার দল রাস্তায় রাস্তায় হেঁটে চলে অনন্তযাত্রায়,
    গন্তব্য কোথায়? গন্তব্য কোথায়?
    সব পথ মিলেমিশেএকাকার, অনন্তযাত্রায়।

    4
    1 Comment
    • এই পথের বুকেই খুজে পাবি
      আপন ঠিকানা।
      পথের দুখই দুখরে মনা
      পথের সুখই সুখ
      পথের ভীড়েই খুজে পাবি
      অচিন প্রিয় মুখ

Skip to toolbar