Profile Photo

Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]Offline

  • Md-Zaker-Hayat-Khan
  • নাজারাথের ঈশ্বর

    তুমি কি জানো খ্রিষ্টের অপরাধ কি ছিল?
    জেরুজালেমের পবিত্র নগরীতে সে সব ভেঙে দিয়েছিলো।
    যারা ধর্মের নামে অধর্মের চর্চা করে।
    ধর্মের দোহাই দিয়ে তারা বলেছিল আরো স্বর্ণ মুদ্রা দাও।
    নাজারাথের ঈশ্বর বলেছিল
    উপাসনালয় আজ বাজারে পরিণত হয়েছে।
    খ্রিষ্টের অপরাধ ছিল, এই প্রতিবাদ।
    দ্রোহের মন্ত্রে সে আমায় মুগ্ধ করে।
    তুমি কি জানো ঈসা ইবনে মারিয়াম কিভাবে জীবন দান করতো?
    তিনি ভালোবেসে রুহ ফুকে দিত।
    তখন মৃত ব্যাক্তি জীবিত হতো।
    কুষ্ঠ রোগী আরোগ্য লাভ করতো।
    এভাবেই খৃষ্ট জীবন দান করতো।
    ভালোবাসার উন্মাদনায় সে আমাকে মুগ্ধ করে।
    রাত জেগে আমি বাইবেলের শ্লোকগাথা পাঠ করি।
    নিশ্চয়ই তিনি আসবেন।
    আমি নাজারাথের ঈশ্বরের জন্য অপেক্ষা করি।

    2
    2 Comments
Skip to toolbar