Profile Photo

Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]Offline

  • Md-Zaker-Hayat-Khan
  • প্রস্ফুটিত ফুল তুমি আজ অন্য কারো

    ঘাসফড়িঙ, তুমি আজ অন্য কারো হও।
    দুখিনী মেঘ, তুমি আজ অন্য কারো হও।
    বৃষ্টির বৃক্ষ, তুমি আজ অন্য কারো হও।
    হলদে ঘুড়ি, তুমি আজ অন্য কারো হও।
    অবুঝ বোধ, তুমি আজ অন্য কারো হও।
    জংলী ফুল, তুমি আজ অন্য কারো হও।
    একলা রোদ, তুমি আজ অন্য কারো হও।
    পদ্ম পাতার জল, তুমি আজ অন্য কারো হও।

    রঙিন শাড়ি, তুমি আজ অন্য কারো হও।
    পাগল হাসি, তুমি আজ অন্য কারো হও।
    বাউন্ডুলে, তুমি আজ অন্য কারো হও।
    চোখের ভুল, তুমি আজ অন্য কারো হও।
    মধ্য রাত, তুমি আজ অন্য কারো হও।
    আলোর পোকা, তুমি আজ অন্য কারো হও।
    ধূসর খাতা, তুমি আজ অন্য কারো হও।
    শাদাপাতা, তুমি আজ অন্য কারো হও।

    শুধু মন খারাপ, তুমি শুধু আজ আমার হও।

    4
    2 Comments
Skip to toolbar