-
আলো আর অন্ধকার
একটি গাছ যখন অন্ধকারে আঁটকে যায়, তখনো সে আলো খোঁজে। আলোর যাত্রায় সে বাড়িয়ে দ্যায় তার তরুপল্লব। মানুষ মাথা গোঁজার আকাঙ্খায় আশ্রয় খোঁজে। গড়ে তোলে নগর জনপদ। তার মনে হয়, সে উন্নত জীবনের পথে। সেভাবে এই আরোপিত আশ্রয় তার অস্তিত্বের জন্য আবশ্যক। কাজটি করার সময় সে নিশ্চিতভাবে তার পার্শ্ববর্তী প্রকৃতির মানচিত্র বদলে ফেলে।সেভাবে তার অস্তিত্বই একমাত্র সত্য, আর কিছু নয়। অথচ সে একবারও ভাবেনা একটি গাছের কোন ঘরের প্রয়োজন নেই। প্রকৃতিতে আমরা যে বিচিত্র বিবিধ জীবন দেখি তারা কেউ প্রকৃতির সাথে যুদ্ধে লিপ্ত নয়। তারা প্রকৃতিতে সময়ের স্রোতে ভেসে চলে। তাই একটি গাছ অথবা একটি ইঁদুর বা একটি সিংহ প্রকৃতির থেকে আলাদা কিছু নয়। সে প্রকৃতির অংশ হয়ে টিকে থাকে অপার স্বাধীনতায়।অন্যদিকে প্রিয় বসুন্ধরায় মানুষ হলো সেই অহংকারী, যে নিয়ত যুদ্ধে লিপ্ত।সে নিজেকে অসীম শক্তিধর মনে করে।সে মনে করে প্রকৃতিনিয়ে খেলা যায়, তাকে বশে আনা যায়। কারণ তার মনে ক্ষমতার অনন্ত দম্ভ।সে সবার থেকে উন্নত।কিন্তু দুঃখজনক সত্য হলো, প্রকৃতি ইদানিং বড় বেশি বিদ্রোহী হয়ে উঠেছে। সমসাময়িক সময়ে বিরূপ প্রকৃতি তার প্রবল শৌর্যে দীপ্তমান।2 Comments
Friends
Nusrat jahan
@shuha
রওনক নাহার "রুনু"
@rodela-dupor
Rupantor Roy
@rupantorroy
কোহিনুর বেগম
@kohinoorbegum
Abdullah Al Ahad
@abdullahalahad
মুনতাছির আহমেদ
@moontasirahmed
Kazi Adam
@kaziadam
অসীম রহমান
@ashim_rahman
M. Kamrul Islam
@m-kamrul-islam


প্রকৃতির প্রতিশোধ।