Profile Photo

Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]Offline

  • Md-Zaker-Hayat-Khan
  • চিরকুট
    মানবপ্রজাতি মহাপুরুষদের নিয়ে অপূর্ব অদ্ভুত ধারণা প্রকাশ করে। মহাপুরুষদের চারিত্রিক বৈশিষ্ট্য তাদের প্রবলভাবে আকৃষ্ট করে। অথচ তারা ভুলে যায় ইতিহাসের বিভিন্ন পর্যায়ে এ সব মহামানবদের প্রবল সংগ্রামের ভেতর দিয়ে যেতে হয়েছে। এবং তাদের প্রতিপক্ষ আর কেউ নয় স্বয়ং তাদের সমসাময়িক সাধারণ মানুষ ও সমাজব্যবস্থা।বুদ্ধ থেকে যিশু অথবা নিরক্ষর নবী মুহাম্মাদ(সাঃ), কেউ তাদের সমাজ ব্যবস্থায় গৃহীত হয় নি।যীশু হচ্ছেন তিনি,যিনি জেরুজালেমের মন্দিরে বিদ্রোহ করেছিলেন। বলেছিলেন তোমরা মহান ঈশ্বরের নামে ব্যবসা করো।বুদ্ধ হচ্ছেন তিনি,যাকে নির্বাণ লাভের আশায় আলোকিত সহস্র কৃতদাস ও সৈনিকের বিপথগামীতার কারণ হিসেবে চিন্হিত করে প্রাণনাশের হুমকি দেয়া হয়েছিলো।আর নিরক্ষর নবীর ওপর যে অবর্ণনীয় অত্যাচার সে সব অনেকে ভুলে গেলেও ইতিহাস ভোলে নি। আসলে সাধারণ মানুষ মুখে যতই বলুক না কেন, মহানকে গ্রহণ করতে সে সবসময়ই কৃপণ। কে জানে যদি মহানুভবতা তার সংকীর্ণ অস্তিত্বের জন্য বিপদজনক হয়ে ওঠে। ইতিহাস এই অদ্ভুত পরিবর্তনশীল সময়ে এখনো ঘুরে ঘুরে সেই পুরনো গল্প বলে।

Skip to toolbar