Profile Photo

Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]Offline

  • Md-Zaker-Hayat-Khan
  • চিরকুট

    পৃথিবীর ইতিহাস যখন লেখা হয় তখন মানুষের অগ্রযাত্রার ইতিহাস লেখা হয়। প্রথমে মানব সভ্যতা ছিল যাযাবর প্রজাতির। নারীরা প্রথম বীজ থেকে ফসল উৎপাদনের উদ্ভব ঘটাল। মানব সভ্যতা হল কৃষিবিদ। সে ফসলের চাষ করলো। তখন প্রথম জমির মালিকানা ধারনার প্রবর্তন হল। কৃষিবিদ মানুষ নারীকে গৃহে বন্দী করলো। প্রাচীন সুমেরিয়ায় প্রথম লেখনী আবিষ্কৃত হল। ন্যায় অন্যায় বোধের উদ্ভব হল এবং বিচার ব্যবস্থা প্রতিষ্ঠিত হল। মজার বিস্ময় হল প্রাচীন গ্রন্থে আমরা আখনুখ [ইদ্রিস (আঃ)] নামক একজন নবীর বর্ণনা পাই জিনি মানব সভ্যতাকে লেখা এবং জ্যোতিষ শাস্ত্র শিখিয়েছেন। তিনি ছিলেন প্রাচীন সুমেরিয়া বা বর্তমান ইরাক, ইরানের নাগরিক। যাই হোক কৃষিজীবী মানব সভ্যতা নারীকে বন্দী করলো। কারণ যুদ্ধে পুরুষের শারীরিক সক্ষমতা নারীর থেকে বেশি। এভাবেই শুরু হল মানব সভ্যতার অগ্রযাত্রা। কিন্তু ইতিহাসের অন্য একটি অন্ধকার দিক আছে। মানব সভ্যতার সকল ইতিহাস হল যুদ্ধ, ক্লেদ, মিথ্যা আর শঠতার ইতিহাস। বারবার কৃষকেরা তাদের জায়গা ছেড়ে দিয়েছে যাযাবরদের কাছে। আরজ, মঙ্গোলীয় এরকম অসংখ্য যাযাবর সম্প্রদায় আছে। মানব সভ্যতার ইতিহাস শুধু আলোকিত মানুষের ইতিহাস নয় বরং অনেক বেশি যুদ্ধ, ক্লেদ, মিথ্যা আর শঠতার ইতিহাস।

    3
    2 Comments
Skip to toolbar