-
এখানে আকাশ নীল
রাধার কেন যেন দুপুর থেকে বুক ধুক পুক করে। রুদ্র এখনো ফেরে নি। সেই সকালে বের হয়েছে। এখনো কোন খবর নেই। রুদ্রদা যে কেন এমন করে? রাধার প্রতিদিন এমন হয়। সে এক জন দেব পুত্রের প্রেমে পড়েছে। যাকে দেখা যায় কিন্তু ধরা যায় না। কিন্তু রাধাতো রক্ত মাংসের মানুষ।
এমন সময় দরোজায় করাঘাত। রাধা এক ছুটে দরোজা খুলতে যায়। দরোজার ওপাশে সেই লোকটি। রাধা এদিক সেদিক তাকায়।
ভালো আছেন?
আপনি আবার কেন এসেছেন?
ছেলেটি কোথায়?
রাধা বলে, আপনাকে আগেই বলেছি এখানে এরকম কেউ নেই। আপনি কি কথা বোঝেন না।
লোকটি হাসতে হাসতে কায়দা করে সিগারেট ধরায়। আমি ঠিক জায়গায় এসেছি। ছেলেটিকে আপনি কতো দিন ধরে চেনেন? আমি তার সম্পর্কে অনেক কিছুই জানি।
আপনি কে?
সে রকম কেউ নই।
ছেলেটি আসলে বলবেন তাকে আমি এসেছিলাম।
আপনার নাম কি?
আমার নাম জুয়েল, কর্নেল জুয়েল। ছেলেটি আসলে আমার কথা বলবেন। আজ আসি।
আবারো বলছি এ গ্রামে এরকম কোন ছেলে নেই।
লোকটি মুচকি হেসে চলে যায়।
রাধার কেমন যেন ভয় লাগে।
সন্ধ্যার একটু আগেই রুদ্র ঘরে ফেরে। সে তার হাত পা ধুচ্ছে। আজ একটি বাড়ির কাজ করেছে সে। বাঁশ, বেত কাটতে হয়েছে। সে পরিস্রান্ত। তার বেশ ক্লান্ত লাগছে।
রাধা দ্বিধান্বিত স্বরে বলে, দাদা তুমি কি কর্নেল জুয়েল নামের কাউকে চেনো? রুদ্রের মুখ শক্ত হয়ে যায়। তারপর কিছুক্ষণ পর সে উত্তরে জানায়, হ্যাঁ। সে কি এসেছিলো?
রাধা বলে, এই লোকটি কে দাদা?
তোর চিন্তা করতে হবে না। আমি তাকে চিনি। এর চেয়ে বেশি কিছু ভাবতে হবে না পাগলি। তারপর হেসে বলে, খুব খিদে লেগেছে? কিছু আছে?
রাধা বলে আমি খাবার নিয়ে আসছি দাদা।
রাধা আনমনে রান্নাঘরের দিকে এগিয়ে যায়। রুদ্র আসলে কে? এই কর্নেল জুয়েলই বা কে? রাধার ভয় লাগে?
ওদিকে ঈশান আকাশে ক্রুদ্ধ কালো মেঘের দল একত্রিত হয়।4 Comments
Friends
Nusrat jahan
@shuha
রওনক নাহার "রুনু"
@rodela-dupor
Rupantor Roy
@rupantorroy
কোহিনুর বেগম
@kohinoorbegum
Abdullah Al Ahad
@abdullahalahad
মুনতাছির আহমেদ
@moontasirahmed
Kazi Adam
@kaziadam
অসীম রহমান
@ashim_rahman
M. Kamrul Islam
@m-kamrul-islam

রি-পোস্ট?