-
যুদ্ধাহত
এই বিষণ্ণ নগরীতে আমি এক যুদ্ধাহত সৈনিক।
আমার স্বদেশ কাঁটাতারে ঝুলে থাকে।
আমার স্বপ্নের শরীরে সহস্র ক্ষত।
আমার হৃদয় আহত, ক্লান্ত, বেদনাশিক্ত।
যে কোনদিন ভালবাসার স্পর্শ পায় নি।
আমার বেহুলা নগরীর অন্য প্রান্তে একাকী রাত জেগে থাকে আমার প্রতীক্ষায়,
অগ্নি বাসরের স্বপ্ন বুকে চেপে।
আমি জানি না তার ঘরের ঠিকানা।
আমি নগরের পথে ও রাজপথে একই বৃত্তে চক্রাকারে আবর্তন করি।
বিধাতার বিধিতে বাঁধা পরে নিজ ঘরে ফিরে আসি।
তারপর সারাদিনের সকল স্মৃতি
আমার ডাইরিতে কবিতার ছন্দে লিপিবদ্ধ করি।
এই বিষণ্ণ নগরীতে আমি এক যুদ্ধাহত সৈনিক।
আমার স্বপ্নের শরীরে সহস্র ক্ষত।
আমার হৃদয় আহত, ক্লান্ত, বেদনাসিক্ত।
যে কোনদিন ভালবাসার স্পর্শ পায় নি।
এই বিষণ্ণ নগরীতে আমি এক যুদ্ধাহত সৈনিক।
Friends
Nusrat jahan
@shuha
রওনক নাহার "রুনু"
@rodela-dupor
Rupantor Roy
@rupantorroy
কোহিনুর বেগম
@kohinoorbegum
Abdullah Al Ahad
@abdullahalahad
মুনতাছির আহমেদ
@moontasirahmed
Kazi Adam
@kaziadam
অসীম রহমান
@ashim_rahman
M. Kamrul Islam
@m-kamrul-islam

