Profile Photo

Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]Offline

  • Md-Zaker-Hayat-Khan
  • চিরকুট
    ধর্ম ও সংস্কৃতি
    ধর্ম ও সংস্কৃতি কি পরস্পর বিরোধী ? যেহেতু বাংলাদেশ মুসলিম প্রধান দেশ সেহেতু মুসলমানদের দিয়ে শুরু করা যাক। অনেক মুসলিম মনে করেন ছবি আঁকা, কবিতা রচনা করা, গান গাওয়া অথবা নৃত্য শিল্প ধর্ম বিরোধী। কিন্তু আরব দেশ গুলো যেখানে শরিয়া আইন আছে, সেখানে মনে করা হয় কাব্য চর্চা শ্রেষ্ঠতম শিল্পকর্ম। প্রাচীন আরবরা কবিতা রচনা করে বাজারে কবিতার আসর বসাতো। প্রাচীন আরবরা তাদের সন্তানদেরকে মার্জিত ভাষায় কথা বলার জন্য ভিন্ন স্থানে পাঠিয়ে দিতো, যেন তারা প্রকৃত আরবি ভাষা শিখতে পারে। সৌদি আরবে বিয়ের অনুষ্ঠানে উলু ধ্বনি দেয়া হয়।
    ফিলিস্তিনে কাব্য চর্চা হয়। ধংসস্তুপে তারা ফিগারেটিভ ছবি আঁকে এবং ভাঙা দেয়ালে গ্রাফিতি করে। তারা কনসার্ট করে, গান গায়, ছেলে মেয়ে নির্বিশেষে এক স্টেজে উঠে নাচে। ফিলিস্তিনে এখনো রঙ খেলা হয়। তাদের হাজার বছরের সংস্কৃতি। হজরত উমার ( রাঃ) এর সময়ে তুরস্ক মুসলিমদের কাছে চলে আসে। তুরস্কে নারী পুরুষ নির্বিশেষে হুক্কা খায়। ইস্তানবুলে আয়া সোফিয়া যেখানে ঈসা (আঃ) এর ছবি এবং মুরাল আছে সেখানে এখনো মুসল্লিরা নামায আদায় করে। হজরত উমার (রাঃ) এর সময় সেখানে কোন কিছুই নষ্ট করা হয় নি। ফিলিস্তিনে অসংখ্য মেয়ে আছে যারা স্কার্ফ পরে না, ছেলেদের মতো চুল রাখে, কানে বিশাল দুল পরে এবং কনসার্টে গান গায়।
    কিন্তু উপমহাদেশের চিত্র একটু ভিন্ন। মনে রাখতে হবে ৭১ এর সংগ্রামে পাক বাহিনী বলেছিল বাঙ্গালিরা মুসলিম নয়। অন্যদিকে যেসব হিন্দু এই দেশ ত্যাগ করে ভারতে চলে গেছে তাদের বাঙ্গাল বলে গালি দেয়া হয়।
    এবার আসি সংস্কৃতি কি? অনেকে অনেক সংজ্ঞাই দেবেন, কিন্তু আমি মনে করি যেভাবে আমরা জীবন যাপন করি তাই সংস্কৃতি। এই যে সারা দিন কাজ করে রাতে ঘরে ফিরে ভাত খেতে চান এটাই সংস্কৃতি। সে আপনি যেখানেই থাকেন না কেন, দেশে অথবা বিদেশে।
    আমি নিতান্ত মূর্খ। ধর্ম বা সংস্কৃতি নিয়ে কথা বলার জ্ঞান আমার নেই। তবু মাঝে মাঝে কথা বলতে এবং লিখতে ইছে করে। ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।

Skip to toolbar