Profile Photo

Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]Offline

  • Md-Zaker-Hayat-Khan
  • লাল সবুজের বঙ্গভূমি
    একটি রাষ্ট্র গড়ে ওঠে সহস্র মানুষের ভালবাসায়। আমাদের এই বঙ্গ ভুমির সকল জাত, ধর্ম, বর্ণ, বিচিত্রতার মানুষেরা এই বাংলাদেশের মানচিত্র গড়ে তুলেছে। কৃষক, শ্রমিক,প্রবাসী, সেলাই দিদি মণিদের অশ্রু, ঘামে ,রক্তে এ দেশটি গড়ে উঠেছে। আমি আমার স্বপ্নের কথা বলতে , আমি আমার মনের কথা বলতে চাই। আমি একটি সাম্যবাদী সমাজের স্বপ্ন দেখি, যেখানে সকল মানুষ স্বাধীনতা আর বেঁচে থাকার প্রবল আনন্দে বেঁচে থাকবে। আমি চাই নারীরা সেখানে স্বাধীনতা পাবে। সকল ধর্মের মানুষ সমান অধিকার ভোগ করবে। আমি আমার স্বপ্নের কথা বলতে , আমি আমার মনের কথা বলতে চাই। আমি দীর্ঘদিন মানিব্যাগের ভেতর বাংলাদেশের পতাকা রেখে দিয়েছি। দেশটি ভালো মানুষদের, সন্ত্রাসীদের নয়। আমি শ্রদ্ধা জানাই পুলিশ, সেপাই,কৃষক, শ্রমিক, সেলাই দিদি মণিদের্। আমি শ্রদ্ধা জানাই সকল নাগরিকদের তাদের সকল ত্যাগ , তিতিক্ষার জন্য। আমি হয়তো এই দেশটির কিছুই নই। আমি একজন মুসাফির। কিন্তু আমি আমার স্বপ্নের কথা বলতে , আমি আমার মনের কথা বলতে চাই। ভালো থেকো লাল সবুজ, মানুষের আশায় আর ভালবাসায় ভালো থেকো আমার প্রিয় বাংলাদেশ।

    1 Share
    4
    4 Comments
Skip to toolbar