Profile Photo

Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]Offline

  • Md-Zaker-Hayat-Khan
  • ভালোবাসি, ভালোবাসি

    আমার যালিম প্রিয়া কিছুই বোঝে না।
    আমি কত পথ, কত নগর, বন্দর পেড়িয়ে তাকে খুঁজলাম।
    আমার যালিম প্রিয়া কিছুই বোঝে না।
    আমি সাত সমুদ্র পেড়িয়ে তার কাছে আসার চেষ্টা করলাম।
    কিন্তু আমার যালিম প্রিয়া কিছুই বোঝে না।
    আমি জানি না তার ঠিকানা,
    কিন্তু সে তো জানে আমার বাসস্থান,
    তবু আমার যালিম প্রিয়া আমার কাছে আসে না,
    মুখ ফুটে বলে না।
    ভালোবাসা প্রকাশ করে না।
    কোনদিন যদি তার সাথে দেখা হয়,
    তবে বলে দেবো ভালোবাসি, ভালোবাসি।
    উন্মত্ত কবির মতো চিৎকার করে বলে দেবো,
    ভালোবাসি, ভালোবাসি।

    2
    1 Comment
Skip to toolbar