-
নারী তুমি রক্তজবার ফুল
আধুনিকতার এই যুগে নেই কোন নারী স্বাধীনতা। আমি প্রগতির বিরোধী নই। কিন্তু এই আধুনিকতার যুগে নারী হয়ে দাঁড়িয়েছে ভোগ্য পণ্য। আমি চিৎকার করে বলতে চাই নারী কোন ভোগ্য পণ্য নয়। বিলবোর্ডের মডেল থেকে শুরু করে প্রতিটি নারী ঘরে ঘরে হয় নির্যাতিতা। এই নির্যাতনের শুরু হয় ঘর থেকে, কর্মস্থল পর্যন্ত। ধর্মের দোহাই দিয়ে নারীদের অত্যাচার করা হয়। একজন নারী কোন ভোগ্য পণ্য নয়। যে মেয়েটির বিয়ে হচ্ছে না দীর্ঘদিন, তাকে শুনতে হয় কটু কথা। আমি অসংখ্য সুন্দর নারীদের দেখেছি যাদের স্বামীরা ঘরের বাইরে পরকীয়ায় লিপ্ত হয়। ডিভোর্সি হলে সবার আগে নারীর চরিত্র নিয়ে প্রশ্ন করা হয়। আমি বিশ্বাস করি গান গাইলে, অভিনয় করলে অথবা নৃত্য শিল্পের সাথে জড়িত থাকলে কেউ খারাপ হয়ে যায় না। যে মেয়েটি কালো, স্থূলকায় তাকে নিয়ে কটূক্তি করা হয়। প্রতিটি মেয়ের অধিকার আছে শিক্ষিত হবার, কর্মস্থলে কাজ করার। ধর্মের দোহাই দিয়ে তাদের ঘরে আটকে রাখা হয়। চারিদিকে অমানবিকতা, পাশবিকতা আর নৈরাজ্য। একটি মেয়ে যখন অর্থ উপার্জন করে তখন তার ঘরের তথাকথিত ভদ্র লোকটি তাকে ভয় পায়, কারণ সে জানে মেয়েটির রয়েছে অর্থ উপার্জনের ক্ষমতা। সে আর দশটি মেয়ের মতো অবলা নয়। নারীর কোন দেশ নেই, সে ভাসমান। জন্মের পর সে তার বাবার বাড়িতে থাকে, বিয়ের পর শ্বশুর বাড়ি। প্রতি জায়গায় এই নারী হয় নির্যাতিতা।
আমি আমার স্বপ্নের কথা বলতে চাই, আমি আমার মনের কথা বলতে চাই। নারী তুমি রক্তজবার ফুল। তুমি নও কোন ভোগ্যপণ্য। নারী তুমি রক্তজবার ফুল। নারী তুমি একা নও। মানবিকতার হাত বাড়িয়ে দিন, যেন একজন নারী তার স্বাধীনতা উপভোগ করতে পারে।2 Comments
Friends
Nusrat jahan
@shuha
রওনক নাহার "রুনু"
@rodela-dupor
Rupantor Roy
@rupantorroy
কোহিনুর বেগম
@kohinoorbegum
Abdullah Al Ahad
@abdullahalahad
মুনতাছির আহমেদ
@moontasirahmed
Kazi Adam
@kaziadam
অসীম রহমান
@ashim_rahman
M. Kamrul Islam
@m-kamrul-islam

স্যালুট প্রিয় মঞ্চবন্ধু