Profile Photo

Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]Offline

  • Md-Zaker-Hayat-Khan
  • মৃত্যু আমার নিত্য সহচর

    মৃত্যু আমার নিত্য সহচর,
    ছায়ার মতো সে আমার চারিপাশে ঘুরে বেড়ায়।
    আর ওদিকে আমার প্রিয়া আমার অপেক্ষায়
    দিন যাপন করে।
    প্রতীক্ষায় প্রতীক্ষায় তার জীবন কেটে যায়।
    বয়স বাড়ছে।
    সময় স্রোতে ভেসে আমরা ভেসে চলি।
    জানি না কে আমার আপন, কেই বা পর।
    জানি একদিন ফিরে যেতে হবে অন্ধকারে।
    সাথে কেউ সঙ্গী হবে না।
    অন্ধকারে দিন যাপন করতে হবে।
    তবু চিৎকার করে বলতে চাই,
    ভালোবাসায় কোন পাপ নেই।
    ও বাসার মেয়েটাকে ওরা সারাদিন উত্যক্ত করে।
    মেয়েটি চিৎকার করে,
    বলে আমি তোমাদের সাথে আর থাকবো না।
    ওর পরিবারের সদস্যরা ওকে মারে।
    আমি হতবাক হয়ে শুনি।
    কতজন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে নির্যাতনের শিকার হল।
    এক ছাদের নিচে বসবাস করেও কেউ কাউকে চেনে না।
    আমি হতবাক হয়ে শুনি।

    তবু চিৎকার করে বলতে চাই,
    ভালোবাসায় কোন পাপ নেই।
    ভালোবাসায় কোন পাপ নেই।

    2
    2 Comments
    • “বয়স বাড়ছে।
      সময় স্রোতে ভেসে আমরা ভেসে চলি।
      জানি না কে আমার আপন, কেই বা পর।
      জানি একদিন ফিরে যেতে হবে অন্ধকারে।
      সাথে কেউ সঙ্গী হবে না।
      অন্ধকারে দিন যাপন করতে হবে।
      তবু চিৎকার করে বলতে চাই,
      ভালোবাসায় কোন পাপ নেই…”

      অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানাই প্রিয়কবি…

Skip to toolbar