Profile Photo

Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]Offline

  • Md-Zaker-Hayat-Khan
  • কি বা আসে যায়

    কি বা আসে যায় যদি একটু ছুঁয়ে যায়?
    কি বা আসে যায় যদি নোংরা দৃষ্টিতে নজর দেয়?
    কি বা আসে যায় যদি ওরা তোমার পথ রোধ করে সামনে এসে দাঁড়ায়?
    কি বা আসে যায় যদি একটু শিষ বাজায়?
    কি বা আসে যায় যদি বাজে মন্তব্য করে?
    ওরা ধর্মের দোহাই দিয়ে নারীদেহ খুবলে খুবলে খায়।
    ওরা ধর্মের দোহাই দিয়ে মাথার চুল কেটে অপমান করে।
    নারী তুমি রক্তজবার ফুল।
    তুমি নও একা।
    আমরা এখনো জেগে আছি তোমার জন্য।
    আমরা একটি ফুলের জন্য যুদ্ধ করি।
    নারী তুমি রক্তজবার ফুল।
    বিশেষ দ্রষ্টব্যঃ আপনার, আমার নীরবতা ওদের সাহস।
    হাত বাড়িয়ে দাও।

Skip to toolbar