Profile Photo

Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]Offline

  • Md-Zaker-Hayat-Khan
  • আমি ভুলতে পারি না
    ওরা আমাকে ঘিরে রেখেছে চারপাশ থেকে। আমার সামনে পেছনে শাদা পর্দা। পর্দার অন্তরালে কি হয় আমি জানি। রাস্তায় তরুণের লাশ পরে থাকে। গলা কাটা লাশ। ও বাড়ির মেয়েটাকে জোর করে বিয়ে দিয়ে দিচ্ছে। ওর অনেক স্বপ্ন ছিল। আকাশ ছোবার স্বপ্ন। পশ্চিমের বাড়িটিতে যে মেয়েটি আছে আজকেও তাকে নির্যাতন করা হল।ও পালানোর রাস্তা খুঁজছে। ও বাড়ির স্বামী নামক পশুটি ঘরের স্ত্রীকে কাজের লোকের মতো মারে। ধর্মের দোহাই দিয়ে রাস্তার মেয়েটির চুল কেটে নেয়া হলো। আমি সব দেখি, আর ভুলে যাবার চেষ্টা করি। কিন্তু ভুলতে পারি না। হে ঈশ্বর এ তোমার কেমন খেলা? কেন আনলে আমাকে এখানে? আমার লীলাবতী আমার জন্য অপেক্ষা করে। আর আমি রাত জেগে প্রার্থনা করি।

    2
    2 Comments
Skip to toolbar