-
আত্মকথন
তোমার ওই মিথ্যে কথার শহরে আমি এক নির্ঘুম অতন্দ্র প্রহরী। তোমার ওই রক্ত, ক্লেদ, ঘৃণার শহরে আমি দেখেছি কিভাবে মানবতা পদদলিত হয়, কিভাবে এই মৃত নগরীতে মেয়েরা পালিয়ে বেড়ায়। আমি দেখেছি মানবতার পরাজয়। ওরা নোংরা হাসি হাসে। রাস্তায় পরে থাকে তরুণ যুবকের গলা কাটা লাশ। পাগলিটা কিশোরী বয়সে ধর্ষিত হয়েছে। ওর গলায় বেড়ি, পায়ে শেকল। ও খিদের জ্বালায় ডাস্টবিনে মৃত কাক খাবার মনে করে খুবলে খুবলে খায়। ও বাসার মেয়েটাকে মেরে ফেলা হল। পুবের বাসার মেয়েটা আজকেও তার বাবার হাতে নিপীড়িত হল। ধর্মের দোহাই দিয়ে গ্রামের মেয়েটির চুল কেটে গ্রামবাসীর সামনে অপমানিত করা হল। আমি দেখেছি কত শিশু দোকানে দোকানে চাকরি করে আর নোংরা গালি শোনে। ওদের স্বপ্ন বড় হয়ে মেকানিক হবে গাড়ির গ্যারাজে কাজ করবে। তোমার স্বপ্ন আকাশ ছোবার। ঘরে থাকবে সুন্দরী বউ আর ফ্রিজ ভর্তি খাবার। যারা তাদের মতের বিরুদ্ধে কথা বলে তাদেরকেই সব হারাতে হয়। ভালোবাসা এক পণ্য, তাকে শেকলে বন্দি করা হয়েছে।আর রাতের ঢাকায় নাইট ক্লাবে ফুর্তি করা হয়। রাস্তার দেয়ালে সর্বহারা ছবি আঁকে। কাকের ছবি যে চিৎকার করে বলছে বিবেক কোথায়? সুবোধ হারিয়ে গেছে। তার বাক্সবন্দী সূর্যটাকে একটি বাচ্চা মেয়ের হাতে দিয়ে চলে গেছে। আমি তোমার নগরীতে এক পুরনো মুসাফির। সেদিন এক মহিলা আমার হাত চেপে ধরে বলেছিল, তুমি যদি চলে যাও তাহলে আমরা সকলে মারা যাবো। আজ এক বৃদ্ধ লোক একই কথা বললো। এ নয় কোন জাদুর শহর এ এক স্বার্থপর নগরী। সারাদিন রাস্তায়, গলিতে ঘুরে ঘরে ফিরি শুনি দোষটা আমার ছিলো। আমি একটি মেয়েকে বাঁচানোর চেষ্টা করেছিলাম, জানি না তার শেষ পর্যন্ত কি হল? আমি এই মৃত নগরীর অবাক বাঁশিওয়ালা। কখনো হয়েছি আহত কখনো বা নিহত। প্রতিদিন একটি যুদ্ধ। আমি অস্তিত্বহীন এক কায়া যার নামে মৃত্যুর পরোয়ানা জারি করা হয়েছে। আমার নেই কোন আত্ম পরিচয়। তবু এ শহরের অনেকে আমাকে এখনো ভালোবাসে। আমি অবাক হয়েছিলাম। বলতে চেয়েছি জীবন কারো জন্য থেমে থাকে না। সারা শহর ঘুরে এসে শুনি ওরা আমাকেই দায়ী করেছে। আমাকে কলঙ্কে রঞ্জিত করা হল। ওদের বিষবাস্পে আমি অবাক চেয়ে রই। তোমার ওই নগরী কোন জাদুর শহর নয় এ হল এক মিথ্যে কথার শহর। রক্ত , ঘাম আর অশ্রুর শহর। শাদা পর্দার অন্তরালে অসংখ্য মানুষের আর্তচিৎকার।4 Comments
Friends
Nusrat jahan
@shuha
রওনক নাহার "রুনু"
@rodela-dupor
Rupantor Roy
@rupantorroy
কোহিনুর বেগম
@kohinoorbegum
Abdullah Al Ahad
@abdullahalahad
মুনতাছির আহমেদ
@moontasirahmed
Kazi Adam
@kaziadam
অসীম রহমান
@ashim_rahman
M. Kamrul Islam
@m-kamrul-islam



রাস্তার দেয়ালে সর্বহারা ছবি আঁকে। কাকের ছবি যে চিৎকার করে বলছে বিবেক কোথায়? সুবোধ হারিয়ে গেছে। তার বাক্সবন্দী সূর্যটাকে একটি বাচ্চা মেয়ের হাতে দিয়ে চলে গেছে। – মনে দাগ কেটে যায়…