-
অন্ধকারের আলো
এটি একটি কাল্পনিক গল্পঃ বাস্তবের সাথে কোন মিল নেইরাত গভীর হলে আফতাব আর নীলাঞ্জনা একাকী বসে থাকে। মুখোমুখি। সেই পুরনো দিনগুলোর মতো। যখন তারা একসাথে ভার্সিটিতে পড়তো। কি গভীর সে ভালোবাসা। আফতাব অপলক দৃষ্টিতে নীলাঞ্জনার দিকে তাকিয়ে আছে। নীলঞ্জনা এক টানা কথা বলে যায়। সংসারের কতো কথা। আফতাব কোন কিছুই মনোযোগ দিয়ে শোনে না। সে অপলক নীলাঞ্জনার দিকে তাকিয়ে থাকে। কি এক অপূর্ব মাদকতা তাকে ঘিরে থাকে।
নীলাঞ্জনা আফতাবের দিকে ঘুরে তাকায়। মুখে হাসি।
তো জনাব আমাকে এভাবে কেন দেখছেন?
আফতাব কিছু বলে না। সে ভাবে এই অপূর্ব সুন্দর মুখের দিকে তাকিয়ে থাকা যায় আজীবন।
নীলঞ্জনা দুই কাপ কফি নিয়ে আসে।
তারপর বিছানায় বসে আফতাবকে বলে, কি দেখো এমন করে?
তোমার ভেতরে যে তুমি তাকে দেখি।
নীলাঞ্জনা হেসে দেয়।
কি আছে আমার ভেতর?
অপূর্ব মাদকতা, জংলি ফুলের ঘ্রাণ।
আফতাবের মনে পরে অনেকদিন আগে বিয়ের পরপর তারা গিয়েছিলো তাদের গ্রামের বাড়িতে। সেখানে কেউ থাকে না। দ্যাখার মতো কেউ নেই। তবু আফতাব মাঝে মাঝে গ্রমার বাড়িতে যায়।
সেখানে এক গোধূলি বেলায় পুকুর ঘতে বসে ছিল তারা।
নীলাঞ্জনার কাছে ছিল একটি পায়েল। যেন সে কোন সম্রাজ্ঞী। নীলাঞ্জনা যেন কোন এক দেবী।
আফতাব নীলাঞ্জনার শাম্নে হাঁটু গেঁড়ে বসে পরিয়ে দিয়েছিলো সেই পায়েল। নীলাঞ্জনা যেন কোন এক দেবী।
মিশরের নেফারতিতি, বনলতা সেন।
আফতাব বাস্তবে হাসে। নীলাঞ্জনা আদর করে তার মাথার চুলগুলো এলোমেলো করে দেয়। সে উঠে দাঁড়াতেই আফতাব বলে আর কিছুক্ষণ বসে থাকো। নীলাঞ্জনা মুচকি হাসে। তাদের দুজনের কেউই খেয়াল করে নি তাদের ঘর আশ্চর্য ফুলের গন্ধে একাকার হয়ে যায়। তারা পরস্পর মুখোমুখি বসে থাকে।
Friends
Nusrat jahan
@shuha
রওনক নাহার "রুনু"
@rodela-dupor
Rupantor Roy
@rupantorroy
কোহিনুর বেগম
@kohinoorbegum
Abdullah Al Ahad
@abdullahalahad
মুনতাছির আহমেদ
@moontasirahmed
Kazi Adam
@kaziadam
অসীম রহমান
@ashim_rahman
M. Kamrul Islam
@m-kamrul-islam