Profile Photo

Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]Offline

  • Md-Zaker-Hayat-Khan
  • অন্ধকারের আলো
    এটি একটি কাল্পনিক গল্পঃ বাস্তবের সাথে কোন মিল নেই

    ছেলেটার নাম কি ছিল?
    নাম তো আপনি জানেন আফা।
    তবুও আপনার মুখ থেকে শুনতে চাই।
    পুলাডার নাম ছিল আনিস।
    আনিস আহমেদ চৌধুরি।
    ছেলেটা কেমন ছিল?
    সত্যি বলবো আফা?
    বলেন।
    পুলাডা ভালো ছিল।
    তাহলে মারা গেলো কেন?
    আফা দুনিয়ার একটা নিয়ম আছে। কেউ অন্য রকম হলে সবাই ভালা চোখে দেখে না।
    একটু আগেই তো বললেন ছেলেটা ভালো ছিল।
    আফা দুনিয়া এইভাবে চলে না। অনেক ভালো লোককেই আমরা ঘিন্নাহ করি।
    ও আচ্ছা।
    আফা আজ যাই। বাকি কথা পরে বলবো। পাঁচশো টেকা দিবেন? একটু ঘুরতে যাইবো?
    লোকটা নীলাঞ্জনার সামনে থেকে চলে যায়।
    নীলাঞ্জনা আনমনে বসে থাকে। তার দৃষ্টি সুদূর প্রসারি। হঠাৎমাথার ভেতর চিন চিন করে ওঠে। নীলাআঞ্জনার মনে কোন একটি ছেলে তার সাথে কথা বলছে।
    ম্যাম লোকটি সত্যি কথা বলেছে।
    একদিন আপনি জানতে পারবেন আমি কি ভাবে এবং কেন মারা গিয়েছিলাম। সত্য কখনো লুকিয়ে থাকে না।
    আমি জানতে চাই।
    ছেলেটি হেসে বলে ম্যাম কিছুদিন পর জানতে পারবেন, একটু অপেক্ষা করতে হবে।
    নীলাঞ্জনার সারা ঘরে অপূর্ব ফুলের সুবাতাস। নীলাঞ্জনা স্তব্ধ হয়ে বসে থাকে।

Skip to toolbar