-
এখানে আকাশ নীল
বিকেল হয়ে এসেছে। রাধা ঘরের কাজ শেষে বারান্দায় বসে আছে। ওদিকে রুদ্র এতক্ষণে ঘরে ফিরেছে। সে ঘরের উঠোনে গোসল করছে। তার ছিপ ছিপে শরীর। রাধা হতাশ মনে তাকিয়ে থাকে। একজন দেবপুত্রের প্রেমে পড়েছে সে। তার চোখে অতল জল, ভীষণ টল মল। দেব পুত্রটি হয়তো কোন দিন তাকে গ্রহন করবে না। সে এক অদ্ভুত বালক। বয়সে সে তার সমসাময়িক হলেও, তার মন এক কিশোরের মতো। সে এক রাজহংস। জীবনের মলিনতা, দুঃখ তাকে স্পর্শ করতে পারে না। পারে না কোন পাপবোধ। রাধা এই অদ্ভুত কিশোরের প্রেমে পড়েছে। সে হয়তো কোন দিন তার হবে না। রাধা কোন দিন তাকে বলতে পারে নি। হয়তো পারবেও না। সে শুধু দূর থেকে ভালবেসে যাবে।
রুদ্রের গোসল শেষ হয়েছে। সে ঘরের দিকে এগিয়ে আসে। রাধা তার খাবার নিয়ে এসেছে। রুদ্র নিঃশব্দে খেয়ে যাচ্ছে। বলে আজ কি লোকটি এসেছিলো।
হ্যাঁ দাদা। ওই লোকটি আজকেউ এসেছিলো।
কি বললো?
তোমাকে খুঁজছিল। আমি মিথ্যে কথা বলে তারিয়ে দিয়েছি। রুদ্র হেসে বলে,
পাগলি সে আবার আসবে।
কেন দাদা? আমার খুব ভয় করে? যদি সে তোমার ক্ষতি করে।
শোন পাগলি আমার যে ক্ষতি হয়েছে তা অনেক দিন আগের। এখন আর ক্ষতির ভয় নেই।
দাদা আমি বুঝলাম না। ওই লোকটি কি তোমার ক্ষতি করেছিলো।
রুদ্র খাওয়া শেষ করে উঠে দাঁড়ায়। আজলা পানিতে হাত মুখ ধয়। তার চোখ মুখ শক্ত হয়ে আছে।
রাধা ওই লোকটির সাথে আমার বিশেষ হিসেব নিকেশ আছে। তুই এর মধ্যে জড়িয়ে পরিস না। আমি চাই না আমার জন্য তোর কোন ক্ষতি হোক।
রুদ্র তার শোয়ার ঘরে চলে যায়।
হঠাৎ রাধার মনে হয় রুদ্র সম্পর্কে সে কিছু জানে না। সে শুধু জানে সে একজন দেবপুত্রের প্রেমে পড়েছে সে। তার চোখে অতল জল, ভীষণ টল মল। দেব পুত্রটি হয়তো কোন দিন তাকে গ্রহন করবে না। সে এক অদ্ভুত বালক। বয়সে সে তার সমসাময়িক হলেও, তার মন এক কিশোরের মতো। সে এক রাজহংস। জীবনের মলিনতা, দুঃখ তাকে স্পর্শ করতে পারে না। পারে না কোন পাপবোধ। রাধা এই অদ্ভুত কিশোরের প্রেমে পড়েছে।
রাধা এবার চট করে ঠিক করে নেয় সে যেভাবেই হোক রুদ্রকে জানাবে। কিভাবে জানাবে তা সে জানে না। কিন্তু সে জানাবেই।2 Comments
Friends
Nusrat jahan
@shuha
রওনক নাহার "রুনু"
@rodela-dupor
Rupantor Roy
@rupantorroy
কোহিনুর বেগম
@kohinoorbegum
Abdullah Al Ahad
@abdullahalahad
মুনতাছির আহমেদ
@moontasirahmed
Kazi Adam
@kaziadam
অসীম রহমান
@ashim_rahman
M. Kamrul Islam
@m-kamrul-islam

চমৎকার