-
অন্ধকারের আলো
এটি একটি কাল্পনিক গল্পঃ বাস্তবের সাথে কোন মিল নেইআফতাব গত কালের ঘটনাটি তুমি কিভাবে ব্যাখা করবে?
আমি জানি না নীলা?
আমিও কিছু বুঝছি না।
হয়তো আমরা এই ছেলেটিকে নিয়ে একটু বেশিই ভাবছি।
আমার তা মনে হয় না।
কলিং বেল বেজে ওঠে। ওই লোকটি আবার এসেছে।
নীলাঞ্জনা বলে আফতাব তুমি অন্য ঘরে যাও। আমি নিজে আজ তার সাথে কথা বলবো।
তাহলে আপনি এসেছেন?
জি আফা।
আপনার নাম খন্দকার। বাড়ি কিশোরগঞ্জ।
এবার বলেন ওই ছেলেটিকে কি খুন করা হয়েছিলো?
আফা আপনি যে কি বলেন? ছেলেটি নিজেই অসুস্থ হয়ে মারা যায়।
আমি আপনার কথা বিশ্বাস করি না।
আফা সত্যি বলতে অনেকে অনেক কথা বলে।
নীনলাঞ্জনা পাঁচশো টাকা বের করে লোকটির হাতে দেয়। বলে,
কাল আবার আসবেন। আপনার সাথে আমার কথা আছে।
জি আফা, আইজ তহলে উডি।
নীলাঞ্জনা আফতাবের ঘরে ফিরে আসে। আফতাব বলে,
নীলা আমরা কি এই বিষয়টি নিয়ে আর মাথা ঘামাবো। হয়তো আমাদের নিজেদের কোন সমস্যা হচ্ছে।
নীলাঞ্জনা বলে,
নাহ আমি এর শেষ দেখতে চাই।
হঠাৎ একটি চিন চিনে শব্দ হয়। মনে হয় কোন একটি ছেলে কথা বলে।
ম্যাম আপনার ধারণা সত্যি। আমাকে মেরে ফেলা হয়েছিলো।
নীলাঞ্জনা আফতাবের হাত চেপে ধরে। ফিস ফিস করে বলে, আফতাব।
ম্যাম এই গলিতে অনেকগুলি বাড়ি ছিল। কিন্তু আপনি পছন্দ করলেন এই পুরনো বাড়িটি। এর কারণ টি কি আপনি জানেন ম্যাম। কারণ আমি আপনাদের এখানে নিয়ে এসেছি।
আমার অনেক কথা ছিল। আপনাকে বলবো। তবে ধীরে সুস্থে।
নীলাঞ্জনার বেডরুম অপূর্ব ফুলের গন্ধে ভেসে যায়। তারা স্তব্ধ হয়ে পরস্পরের হাত ধরে বসে থাকে।5 Comments-
-
তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 30 July 2023 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!
-
Friends
Nusrat jahan
@shuha
রওনক নাহার "রুনু"
@rodela-dupor
Rupantor Roy
@rupantorroy
কোহিনুর বেগম
@kohinoorbegum
Abdullah Al Ahad
@abdullahalahad
মুনতাছির আহমেদ
@moontasirahmed
Kazi Adam
@kaziadam
অসীম রহমান
@ashim_rahman
M. Kamrul Islam
@m-kamrul-islam

এটা কী ধারাবাহিকভাবে একটা ক্রমে দেয়া যায়? মাঝেমাঝে ইহার দেখা পাই আবার হারায়ে যায়!