Profile Photo

Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]Offline

  • Md-Zaker-Hayat-Khan
  • এখানে আকাশ নীল

    রুদ্র একমনে বসে ভাত খাচ্ছে। সে নিছু হয়ে ভাত খাচ্ছিলো।
    হঠাৎ রুদ্র ফিরে তাকায়।
    রাধা এক দৃষ্টিতে তার দিকে অপলক তাকিয়ে আছে। রুদ্র একটু বিব্রত অনুভব করে।
    কি দেখিস?
    কিছু না? দাদা তুই কিছুই বুঝিস না।
    রাধা উঠে যায়। রুদ্র তার হাত চেপে ধরে।
    এই পাগলি কোথায় যাস। আমাকে বুঝিয়ে বল।
    হাত ছাড়ো দাদা।
    রাধা এক ছুটে তার ঘরে চলে যায়। দরোজায় খিল দিয়ে এক মনে কাঁদে।
    একজন দেবপুত্রের প্রেমে পড়েছে সে। তার চোখে অতল জল, ভীষণ টল মল। দেব পুত্রটি হয়তো কোন দিন তাকে গ্রহন করবে না। সে এক অদ্ভুত বালক। বয়সে সে তার সমসাময়িক হলেও, তার মন এক কিশোরের মতো। সে এক রাজহংস। জীবনের মলিনতা, দুঃখ তাকে স্পর্শ করতে পারে না। পারে না কোন পাপবোধ। রাধা এই অদ্ভুত কিশোরের প্রেমে পড়েছে। সে হয়তো কোন দিন তার হবে না। রাধা কোন দিন তাকে বলতে পারে নি। হয়তো পারবেও না। সে শুধু দূর থেকে ভালবেসে যাবে।
    কিন্তু রাধা একদিন সব বলবে। সে ঘরে গোপন তাকে রাখা বিষের কৌটাটা নেড়ে চেরে দ্যাখে। হয়তো কোন একদিন তার এটা প্রয়োজন হবে।
    রাধা, রুদ্র ডাকে।
    কি হয়েছে? চলে যাও তুমি দাদা।
    একটা জরুরী কথা ছিল?
    রাধা বলে তোমার সাথে আমার কোন জরুরি কথা নেই।
    দরজাটা খোল একবার।
    রাধা মুখ মুছে উঠে যায়। দরোজা খুলে দেয়।
    আমি তোকে খুব পছন্দ করি রাধা। কিন্তু তুই আমার সম্পর্কে কিছুই জানিস না। আমার তোকে নিয়ে ভয় হয়।
    বল কি তোমার অতীত পরিচয়?
    একদিন সব খুলে বলবো। আজ না।
    ঠিক আছে।
    আমি বাইরে যাচ্ছি। সুন্দর করে একটু হাস তো । একটা সুন্দর হাসি দেখতে ইচ্ছে জাগে।
    হাসলাম, এবার খুশি।
    হুম।
    রুদ্র রাধার চুলে হাত বুলিয়ে দেয়।
    রুদ্র চলে গেলে রাধা একাকী থাকে। একজন দেবপুত্রের প্রেমে পড়েছে সে। তার চোখে অতল জল, ভীষণ টল মল। দেব পুত্রটি হয়তো কোন দিন তাকে গ্রহন করবে না। সে এক অদ্ভুত বালক। বয়সে সে তার সমসাময়িক হলেও, তার মন এক কিশোরের মতো। সে এক রাজহংস। জীবনের মলিনতা, দুঃখ তাকে স্পর্শ করতে পারে না। পারে না কোন পাপবোধ। রাধা এই অদ্ভুত কিশোরের প্রেমে পড়েছে। সে হয়তো কোন দিন তার হবে না। রাধা কোন দিন তাকে বলতে পারে নি। হয়তো পারবেও না। সে শুধু দূর থেকে ভালবেসে যাবে।

    4 Comments
Skip to toolbar