Profile Photo

Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]Offline

  • Md-Zaker-Hayat-Khan
  • স্বপ্নের সমাপ্তি
    আমি এই মৃত নগরীর একাকী পথিক,
    আমি দেখেছি কিভাবে ওরা স্বপ্নের সমাপ্তি নিয়ে আসে।
    কিভাবে নারী ও শিশু নির্যাতিত হয়।
    অনেকদিন আগের ইতিহাসে ফিরে যাই,
    ছেলেটি ভালোবাসার কথা বলছিল আর টোকাইটা ফুল বিক্রির জন্য অনুরধ করেছিলো।
    ছেলেটি ওকে মারতে থাকলো।
    টোকাইটার মাথা থেকে রক্ত চুইয়ে চুইয়ে পড়ছে।
    এই কি তবে ভালোবাসা?
    অনেকদিন আগের ইতিহাসে ফিরে যাই,
    মেয়েটি ট্রেনের সিটে ঘুমাচ্ছিলো,
    পশুটা সুযোগ বুঝে মেয়েটির প্রস্ফুটিত ফুলে স্পর্শ করলো।
    এই কি তবে স্বাধীনতা?
    আমি এই মৃত নগরীর একাকী পথিক,
    আমি দেখেছি কিভাবে ওরা স্বপ্নের সমাপ্তি নিয়ে আসে।
    মতের মিল না হলে আমি তোমার কেউ নই।
    জানো না বিচ্ছেদ হল পাপ।
    ভালোবাসাই ঈশ্বর।

    1
    2 Comments
Skip to toolbar