Profile Photo

Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]Offline

  • Md-Zaker-Hayat-Khan
  • দীর্ঘ অন্ধকার

    আজ ও বাড়ির মেয়েটাকে খুব মারা হল।
    পাড়া প্রতিবেশি সবাই হো হো করে হাসলো।
    আমি বৃথা চিকার করলাম।
    ওরা ভ্রুক্ষেপ করলো না।
    কারণ আমি তাদের একজন নই।
    নই তার স্বজন নই তার আপন জন।
    ঘৃণার জাতক আমার পিতা,
    আমার মা মেঝেতে মাথা রেখে ঘুমিয়ে পরে, আনমনে।
    রাতের বেলায় সবাই হিসাবের খাতাটা খুলে দ্যাখে।
    আমি দেখি না।
    আসলে এসব দেখতে দেখতে আমি ক্লান্ত।
    আমার প্রয়োজন বিশ্রাম, দীর্ঘ অন্ধকার।

Skip to toolbar