Profile Photo

Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]Offline

  • Md-Zaker-Hayat-Khan
  • শেষ রাতের ভালোবাসা

    আমি একজন ঊন মানুষ।
    ঈশ্বরের বিধানে আমি এই খেলাঘরে এসেছি।
    আজ আছি, কাল নেই।
    আমি এক বিবাগী মুসাফির।
    আমার পূর্ণতায় তুমি।
    কি খুঁজি মানুষের মাঝে?
    প্রত্যেকেই বিষাদগ্রস্থ।
    তোমাকেই খুঁজি।
    জানি তুমি একটি লাল শাড়ি পরে,
    পদ্ম ফুলের মতো,
    আমার প্রতীক্ষায় বসে আছো।
    অন্য দিকে আমি যুদ্ধে মত্ত।
    জানি না যুদ্ধও শেষে তোমাকে ফিরে পাবো কিনা?
    কিন্তু তোমার জন্যই আমি যুদ্ধ করি।
    রাতের শেষ সিগারেট, আমার শেষ রাতের ভালোবাসা।

Skip to toolbar