Profile Photo

Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]Offline

  • Md-Zaker-Hayat-Khan
  • এইসব শীতের রাতে

    এইসব শীতের রাতে মৃত্যু আমাকে ছায়ার মতো ঘিরে থাকে।
    একান্ত আপনজনের মতো আমি ছায়াদের আঁকড়ে ধরি।
    ভাঙা জানালা দিয়ে উঁকি দেয় বাঁকা চাঁদ।
    আর জ্বলজ্বলে তারকারাজি আকাশের বুকে মৃত নীহারিকার মতো শ্মশানে আগুন জ্বালে।
    আমি রাত জেগে তাকে দেখি।
    প্রেয়সী আমার কোথায় হারিয়ে গেছে।
    এখন শুধু এইসব শীতের রাতে মৃত্যু আআকে ছায়ার মতো ঘিরে থাকে।
    আলো আর আধারির প্রতীক্ষায়
    আমি মৃত্যুর ছায়াকে প্রেয়সীর মতো আঁকড়ে ধারি।

    1
    2 Comments
Skip to toolbar