Profile Photo

Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]Offline

  • Md-Zaker-Hayat-Khan
  • নীরবতাই শ্রেষ্ঠ সঙ্গীত

    এক গভীর রাতে আমি বসে ছিলাম সমুদ্রের সামনে।
    চারিদিকে অন্ধকার।
    আমি শুনেছি সমুদ্রের গর্জন।
    কি প্রবল গভীরতা, কত ক্ষুদ্র এই অস্তিত্ব।
    এক আলোকিত পূর্ণিমা রাতে
    আমি বসেছিলাম পর্বত চূড়ায়,
    পর্বতের অহমের কাছে,
    পরাজিত হলাম।
    এক শান্ত বিকেলে,
    আমি বসেছিলাম অরণ্যের মাঝখানে।
    অরণ্য ভেদ করে একটি ট্রেন লাইন চলে গেছে।
    আমি ছোট বড় পাথর গুলো নিয়ে এসেছি।
    অরণ্যের মধুরতম সঙ্গীত আমি শুনেছি
    নীরবতার সঙ্গীত।
    এবং আমি অনুধাবন করলাম, নীরবতাই শ্রেষ্ঠ সঙ্গীত।

    1
    2 Comments
    • এটা আপনার ভালো লেখাগুলোর মধ্যে এগিয়ে থাকবে আমার কাছে। এক গভীর রাতে আমি বসে ছিলাম সমুদ্রের সামনে।
      চারিদিকে অন্ধকার।
      আমি শুনেছি সমুদ্রের গর্জন।
      কি প্রবল গভীরতা, কত ক্ষুদ্র এই অস্তিত্ব। -সত্যি অসাধারণ!

Skip to toolbar