Profile Photo

Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]Offline

  • Md-Zaker-Hayat-Khan
  • রাত গভীর হলেই কতো কিছু মনে পরে। মনে পরে তোমার শীতল চোখ আর আমার দস্যিপনা। রাত গভীর হতেই মনে পরে প্রিয় বন্ধুদের। একটা সময় সারাটা শহর চষে বেরিয়েছি। চারশো বছর বয়সী এ শহর জাদুর মতো আটকে রাখে। মনে পরে একবার এক ছোট ভাইয়ের বাসায় গিয়েছিলাম। হিন্দু পরিবারটি আমাকে যেভাবে যত্ন করেছিলো তার তুলনা নেই। মনে পরে প্রিয় বন্ধুদের কথা। রাত দুইটার সময় এস এম হলের পুকুরে নেমেছি গোসল করতে। শীত কালে দীঘির জলে কি যে ওম, তা জানে কে? একটা সময় ইফতার করে ছুটে যেতাম শাহাবাগে। বন্ধুরা একসাথে আড্ডা দিতাম। মনে পরে ভার্সিটি চত্বর। টি এস সি, হাকিম চত্বর, রাজু ভাস্কর্য। কলা ভবন। সারাদিন হই চই। টো টো কোম্পানি। ফোন বন্ধ করে মাঝে মাঝে ডুব দিতাম। চলে যেতাম ঢাকার বাইরে একাকী। মনে পরে সোহরাওয়ারদি উদ্যান, রমনা বটমুল।পকেটে টাকা ছিল না চা, বিস্কিট খেয়ে দিন পার করেছি, পকেটে অল্প টাকা অবশিষ্ট থাকলে চলে যেতাম ছবির হাটে, চারুকলার অপর পাশে। ভাত আর একটা তরকারি। যখন পকেত আর বেশি ফাঁকা বাজতো, রিকশাওয়ালাদের সাথে ভাত খেতাম। মাত্র পনেরো টাকা। মোটা চালের ভাত আর পেঁয়াজ মরিচের ভর্তা। ফেব্রুয়ারী মাসে বইমেলায় যেয়ে বসে থাক্তুম। প্রত্যেক দিন। কি অদ্ভুত দিন ছিল? জীবনে কতো মানুষ দেখলাম। কে আপন কেই বা পর তা বুঝলাম না?

Skip to toolbar