Profile Photo

Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]Offline

  • Md-Zaker-Hayat-Khan
  • অন্ধকারের আলো
    এটি একটি কাল্পনিক গল্পঃ বাস্তবের সাথে কোন মিল নেই

    কেমন আছেন?
    ভালোই আছি আফা?
    আপনি সেদিন বলছিলেন ছেলেটি অসুখে মারা গেছে।
    কি অসুখ ছিল তার?
    এই ধরেন আফা নানাবিধ অসুখ। আজ জ্বর, কাল মাথা ব্যাথা। এইসব।
    কিন্তু আমি তো শুনলাম তাকে মেরে ফেলা হয়েছিলো?
    কি যে কন আফা?
    অসুখ হয়ে মরছে।
    তার পরিবারের কারো সাথে আপনার যোগাযোগ আছে?
    না আফা।
    তাদের সাথে যোগাযোগ করার কোন উপায় আছে।
    সেই রকম কেউ তো নাই।
    সবাই বিদেশ চলে গেছে।
    তার পরিবারের কারো সাথে আমার যোগাযোগ করিয়ে দিতে পারবেন?
    চেষ্টা করতে হবে আফা। অনেক টেকার ব্যাপার।
    টাকা নিয়ে আপনি ভাববেন না। আমি দেবো।
    ঠিক আছে আফা।
    আজ আসি আফা।
    জি যান।
    নীলাঞ্জনা একাকী ঘরে বসে থাকে। হঠাৎ মাথার ভেতর একটা চিন চিনে শব্দ। এক কিশরের কণ্ঠস্বর শোনা যায়।
    তাহলে ম্যাম আপনি ঘটনাটির শেষ দেখতে চান।
    নীলাঞ্জনা স্তব্ধ হয়ে থাকে।
    আমার জন্য এতো কষ্ট করছেন কেন ম্যাম?
    আমি সত্যিটা জানতে চাই।
    মনে হয় এক অপূর্ব কিশোর অবাক হাসতে থাকে। নীলাঞ্জনার ঘর ফুলের সৌরভে ভেসে যায়।

    1
    1 Comment
Skip to toolbar