-
একটি কবিতা লিখতে চাই
একটি কবিতা লিখতে চাই,
শুধুমাত্র একটি কবিতা।
যে কবিতা নির্যাতিতার কথা বলবে,
যে কবিতা তরুণের মৃত দেহের কথা বলবে।
যে কবিতা মানুষের কথা বলবে।
যে কবিতা সৌন্দর্যের কথা বলবে।
যে কবিতা আলোকধারায় উজ্জ্বল,
শিশুদের আনন্দের কথা বলবে।
যে কবিতা অরণ্যের কথা বলবে,
বলবে একাকী রাত্রির কথা।
মৃত নীহারিকার কথা বলবে।
রাতের পূর্ণ চন্দ্রের কথা বলবে,
বলবে আলোকিত নক্ষত্ররাজির কথা।
একটি কবিতা লিখতে চাই,
শুধুমাত্র একটি কবিতা।
যে কবিতা মানুষের কথা বলবে।
যে কবিতা সৌন্দর্যের কথা বলবে।3 Comments
Friends
Nusrat jahan
@shuha
রওনক নাহার "রুনু"
@rodela-dupor
Rupantor Roy
@rupantorroy
কোহিনুর বেগম
@kohinoorbegum
Abdullah Al Ahad
@abdullahalahad
মুনতাছির আহমেদ
@moontasirahmed
Kazi Adam
@kaziadam
অসীম রহমান
@ashim_rahman
M. Kamrul Islam
@m-kamrul-islam



সুন্দর।