Profile Photo

Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]Offline

  • Md-Zaker-Hayat-Khan
  • আমার হৃদয়ের একটিই গান

    উত্তাল সমুদ্র পাড়ি দিয়ে আমি এখানে এসেছি।
    আমি দেখেছি নগর, বন্দর, শহর।
    বেনিয়াদের বেচা কেনা আর মানুষের ভিড়।
    আমি হেঁটে এসেছি অনেক খানি পথ।
    লীলাবতী শুধু তোমাকেই খুঁজেছি।
    তুমি প্রথম তুমিই শেষ।
    বিশ্বাস করো কোনদিন কেউ ছিল না।
    শুধু তুমি ছিলে এ হৃদয়ের গভীরে।
    ভালোবেসে নাম দিয়েছি লীলাবতী।
    হয়তো তোমার আমার হবে না মিলন।
    তবু তোমাকেই দূর থেকে ভালোবেসে যাবো।
    তোমার মাঝেই আমি।
    আমার হৃদয়ের একটিই গান,
    ভালোবাসি, ভালোবাসি।

Skip to toolbar