Profile Photo

Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]Offline

  • Md-Zaker-Hayat-Khan
  • রাতের অন্ধকার

    রাতের অন্ধকার নেমে এসেছে।
    আমি শুনতে পাই সহস্র মানুষের আর্তনাদ।
    আমার করোটিতে ছয়টি বুলেট।
    রাতের অন্ধকার নেমে এসেছে।
    আমি শুনতে পাই সহস্র মানুষের আর্তনাদ।
    ও বাসার মেয়েটা একাকী কাঁদছে।
    একজন বৃদ্ধ জীবনের হিসাব মেলাতে পারছে না।
    হাসপাতালের অন্ধকারে সে হালখাতা খুলে বসেছে।
    হিসাব মিলছে না।
    অসম্ভব কষ্টে কাঁদছে।
    তার বৃদ্ধ স্ত্রী ক্লান্ত হয়ে মাথা হেলিয়ে শুয়ে পরেছে।
    তার হিসাবও মিলছে না।
    রাতের অন্ধকার নেমে এসেছে।
    আমি শুনতে পাই সহস্র মানুষের আর্তনাদ।
    আমার করোটিতে ছয়টি বুলেট।
    তরুণের লাশ রাস্তায় পরে আছে।
    ও বাসার মেয়েটা এখনো কাঁদছে।
    ওর মরে যেতে ইচ্ছে করছে।
    ও সিলিং ফ্যানের দিকে তাকিয়ে আছে।
    ছাদের দিকে তাকিয়ে আছে।
    আরেকজন একটি বিষের কৌটা নিয়ে বসে আছে।
    আমি অমানুষের মতন কবিতা লেখার চেষ্টা করছি।
    আমার ভালো লাগছে না।
    শ্বাস কষ্ট হচ্ছে, দমবন্ধ হয়ে আসছে।

Skip to toolbar