Profile Photo

Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]Offline

  • Md-Zaker-Hayat-Khan
  • চিরকুট
    তোমার ভালোবাসার দৃপ্ত শপথে আমি মৃত্যুর জন্য প্রস্তুতি নিচ্ছি। আমার যুদ্ধাহত শরীরে সহস্র ক্ষত। আর কিছুক্ষণ পরেই ওরা আসবে। আমার ধমনীতে লাভার স্রোত। ওরা আমাকে নিয়ে যাবে ফাঁসি কাষ্ঠে। তারপর ওরা আমার রক্তাক্ত শরীর ছুঁড়ে ফেলে দেবে ডাস্টবিনে। তোমার ভালোবাসার দৃপ্ত শপথে আমি মৃত্যুর জন্য প্রস্তুতি নিচ্ছি। তুমি কেঁদো না আমার জন্য। নারী তুমি রক্তজবার ফুল। হাতে তুলে নাও ধারালো অস্ত্র। তোমার ভালোবাসার দৃপ্ত শপথে আমি মৃত্যুর জন্য প্রস্তুতি নিচ্ছি।

Skip to toolbar